সবার মুখে অন্ন জোগাতে জোনাকির নতুন প্রচেষ্টা! এবার নিজেকে প্রমাণ করার পালা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে রাতের বেলা গোটা বাড়িতে কয়েকজন ছেলেমেয়ে ঘোরাঘুরি করতে দেখে ফেলে দাদু। ধ্রুবর ভাই বোনের বন্ধু-বান্ধব এসেছিল তাদের কথায় পার্টি করতে। কিন্তু দাদু তো এসবের কিছুই জানেনা। অচেনা লোকজন দেখে ঘরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় দাদু। তার বাড়ি নিয়ে কেউ ষড়যন্ত্র করছে এটাই ভাবতে থাকে। আর জোনাকি তখন দাদুর চিৎকার শুনে দাদুকে সামলানোর চেষ্টা করে। কিন্তু দাদু তো কিছুতেই শান্ত হয় না। জোনাকি প্রায় জোর করে কোন রকমে দাদুকে ঘুম পাড়িয়ে দেয়।
তারপর সবাই মিলে বাড়ির বাগানে গান চালিয়ে পার্টি করতে থাকে ধ্রুবর ভাই-বোন, সঞ্জনা সবাই মিলে। ধ্রুবকেও তারা তাদের সঙ্গে নাচানাচি করতে বাধ্য করে। যদিও ধ্রুবর এসব কিছুই পছন্দ হচ্ছে না। এদিকে পার্টিতে জোরে গান বাজনা হচ্ছে দেখে জোনাকি ঘরের দরজা বন্ধ করে দেয়, যাতে আওয়াজে দাদুর ঘুম না ভেঙে যায়। কিন্তু তাতেও কাজ হয় না। এত জোরে গান বাজছে যে গোটা বাড়ি কাঁপছে। আর এই আমাকে দাদুর ঘুম ভেঙে যায় তাই জোনাকি প্ল্যান করে ভূত সেজে সবাইকে ভয় দেখায়। ভূতের ভয়ে সবাই যে যার মতো পালায়। তারপর জোনাকি গান বন্ধ করে দেয়।
এদিকে ভূতের ভয়ে সবাই এক জায়গায় জড়ো হয়। বাড়ির সবাইও তাদের কথায় বিশ্বাস করে এরপর সঞ্জনারা বলে তারা ভূত দেখেছে বাগানে। এদিকে বাগানে গিয়ে ধ্রুব দেখে জোনাকি সেই ভূত। ধ্রুবর সাথে জোনাকির ধাক্কা লেগে মাথায় হাঁড়ি ভেঙে যায়। ধ্রুব তখন বুঝতে পারে এই সমস্ত জোনাকির কান্ড। কিন্তু জোনাকির জন্য ধ্রুব বাড়ির কাউকে সত্যিটা জানাতে পারেনা।
আরও পড়ুন: বিয়ের আগেই ভীমরতি! হবু বউকে ছেড়ে অন্য নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়ক!
মিত্তির বাড়ি আজকের পর্বে দেখানো হবে বাড়ির সবার জন্য কোথায় রান্না করা হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায় বাড়ির প্রত্যেকে। এত বছর এই বাড়িতে কেউ না থাকায় বেশি বাসনপত্র নেই, আর এতজনের রান্না করার জায়গাও নেই। সেই জন্য ঠাম্মি বলে উনুন বানাতে হবে। আর ঠাম্মির বলার সাথে সাথে জোনাকি মাটি দিয়ে সুন্দর চারটে উনুন বানিয়ে ফেলে। তারপর বাগান থেকে কলা পাতা কেটে আনে জোনাকি। তাও আবার মিথ্যা কথা বলে। সেই জন্যই ধ্রুব জোনাকিকে বলে সে একদম মিথ্যে সহ্য করতে পারে না। এবার দেখা যাক কি হয় আজকের পর্বে।

