বিয়ের আগেই ভীমরতি! হবু বউকে ছেড়ে অন্য নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নায়ক!

বর্তমানে একাধিক, প্রেম বিয়ে এসব নতুন কিছুই না। সাধারণ মানুষের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) সেলিব্রিটিদেরও (Celebrity) জীবনেও একাধিক প্রেম বিয়েতে এসেছে বহুবার। এমন বহু অভিনেতা অভিনেত্রীর কথা আমরা জানি যারা ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তাদের জীবনে একাধিক নারী পুরুষের আগমন ঘটেছে। সম্প্রতি সেরকমই ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় নায়ক বসলেন বিয়ের পিঁড়িতে।
টলিউড ইন্ডাস্ট্রিতে এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা একাধিক বিয়ে করেছেন বিয়ের আগে। তবে এবার টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক নায়ক বিয়ের আগেই তার পুরনো প্রেমিকাকে ছেড়ে নতুন নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। যা নিয়ে বর্তমানে গোটা দর্শকমহলে চর্চা চলছে। সারা সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে এই খবরে।
ইন্ডাস্ট্রির এই অভিনেতা একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন এর আগে। দর্শকমহলে তিনি বেশ পরিচিত। এছাড়াও যেই নায়িকার প্রেমে বর্তমানে তিনি হাবুডুবু খাচ্ছেন তিনিও দর্শকমহলে বেশ পরিচিত একজন অভিনেত্রী। একাধিক ধারাবাহিকের পাশাপাশি বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। একে অপরকে বহু দিন ধরেই চেনেন তারা।
সামনেই ছিল অভিনেতার বিয়ে। অভিনেতার মা তার জন্য উপযুক্ত পাত্রী পছন্দ করেছিলেন নিজের পছন্দমত। তবে অভিনেতার সেই পাত্রীকে নিজের যোগ্য বলে মনে হয়নি কখনোই। মায়ের কথা রাখতে তিনি এই বিয়েতে রাজি হয়েছিলেন। তবে এবারে আর নিজের মনের কথা মনে চেপে রাখতে পারলে না। অবশেষে নিজের পছন্দের মানুষকে তার মনের কথা জানিয়ে দিলেন বিয়ের আগেই।
আরও পড়ুন: ধুমধাম করে বিয়ের সারলেন “কে প্রথম কাছে এসেছি” ধারাবাহিকের প্রধান অভিনেত্রী!
তবে ভাববেন না এই ঘটনা বাস্তবে ঘটেনি, পুরোটাই ঘটেছে রিল লাইফে। আসলে সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হওয়া নতুন ধারাবাহিক গৃহপ্রবেশের নতুন প্রোমো ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানেই দেখা গিয়েছে ধারাবাহিকের নায়ক আদৃতের বিয়ের তোড়জোড় চলছে বাড়িতে। তার মায়ের পছন্দ মতই আদৃত জিনিয়াকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু জিনিয়ার সঙ্গে তার মনের মিল কখনোই ছিল না। একথা শুভলক্ষীকে জানায় আদৃত। পাশাপাশি এটাও জানিয়ে দেয় শুভলক্ষীকে পছন্দ করে সে। এ কথা শুনে তো শুভ ভীষণ অবাক হয়ে যায়। এবারে দেখা যাক ধারাবাহিকের পর্বে এই নিয়ে নতুন কি চমক অপেক্ষা করছে।

