সম্পত্তি দখলে বাধা হয়ে দাঁড়ালো ধ্রুব! সবাইকে এক করতে পারবে তো জোনাকি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে জোনাকি এবং ধ্রুবর প্রচেষ্টায় আবার নতুন করে মিত্তির বাড়িতে কালী পূজা শুরু হচ্ছে। ধ্রুব এবং জোনাকি মিলে ঠাকুর বানানোর অর্ডার দিয়ে এসেছে। ধ্রুব বাড়িতে এসে বাড়ির সবাইকে জানিয়েছে মিত্তির বাড়িতে আবার নতুন করে কালীপুজোর শুরু হচ্ছে। প্রথমে তার বাবা বিশ্বাস করতে না চাইলেও ধ্রুব বলার পর বিশ্বাস করে। এদিকে মিত্তির বাড়ির কালী পুজোতে গিয়েই বাবার কাছ থেকে সম্পত্তির কাগজে সই করে নেওয়ার প্ল্যান করতে থাকে ধ্রুবর বাবা কাকা।

মিত্তির বাড়ি আজকের পর্ব ২ ডিসেম্বর (Mittir Bari Today Episode 2 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিত্তির বাড়িতে পুজো উপলক্ষে আসে পিসি এবং পিসেমশাই। এরপর গোটা মিত্তির বাড়ি জোনাকির হাতের ছোঁয়ায় সেজে ওঠে, ঝলমল করে ওঠে চারিদিক। ঠাকুরদালান থেকে শুরু করে গোটা বাড়ি পুরনো জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলে জোনাকি। কিন্তু যে কোন পুজোতে ঢাক সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই কমতি অনুভব হতে থাকে বাড়িতে। সেই কারণে পিসি পুরনো দিনের কথা মনে করতে থাকে। সেইজন্য পিসি মায়ের কাছে একটা ঢাকের আবদার করতে থাকে। কিন্তু ঢাকের ব্যবস্থা কিভাবে হবে সেটা ভাবতে গিয়ে হঠাৎ করে পাশ থেকে ঢাকের শব্দ ভেসে আসে।

মিত্তির বাড়িতে এলো গোটা পরিবার

তখনই দেখা যায় ধ্রুব সপরিবারে ঢাক বাজাতে বাজাতে উপস্থিত হয়েছে মিত্তির বাড়িতে। বাড়ির সবাইকে দেখে তো ঠাম্মির চোখে জল চলে আসে। ঠাম্মি সবাইকে একসাথে পেয়ে খুবই খুশি হন। কিন্তু ধ্রুবর দাদু খুব একটা খুশি হননি, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এদিকে ধ্রুবর বাবা কাকারা তো সম্পত্তি আদায়ের জন্য এসেছে বাড়িতে। কোন রকম ভাবে সম্পত্তির কাগজে বাবাকে সই করাতে পারলেই তাদের কার্যসিদ্ধি হবে। আর এই উদ্দেশ্য ভালোমতো জানে ধ্রুব। কিন্তু জোনাকির বিশ্বাস সে আবার শিখরের টানে সবাইকে এক জায়গায় করতে পারবে।

আরও পড়ুন: খাবারে ওষুধ মিশিয়ে ঝিলিকের স’র্বনাশ করল রাইমা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

অন্যদিকে ধ্রুবর বাবা কাকা প্ল্যান করতে থাকে কিভাবে বাবাকে সম্পত্তির কাগজে সই করানো যায়। পুজো যতদিন চলবে ততদিন পর্যন্ত বাবাকে উত্তেজিত করা যাবে না। সে কথাই বলতে থাকে ধ্রুবর বাবা। অন্যদিকে অনেক বছর পর আবার এই মিত্তির বাড়িতে ফিরে পুরনো স্মৃতি মনে পড়ে যায় ধ্রুবর মায়ের। কিন্তু এই পুজোর মধ্যে কি যে হবে সেটা দেখা যাবে আগামী পর্বে।

Back to top button