খাবারে ওষুধ মিশিয়ে ঝিলিকের স’র্বনাশ করল রাইমা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল হল স্টার জলসা। এই স্টার জলসায় (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিক গুলির সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিক রয়েছে একজোড়া নায়ক এবং একজোড়া নায়িকা। আর এই দুই জুটিকে বেশ পছন্দ করছেন ভক্তরা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, জরুরী কাজে ছাতা বাড়ি থেকে কয়েক দিনের জন্য বিদায় নিয়েছে প্রিয়রঞ্জন কাঞ্জিলাল। আর এই সুযোগে গোটা ছাতা বাড়িতে চলছে মহোৎসব। পিকনিকের আয়োজন করেছে ঝিলিক। সবাই মিলে আনন্দ হাসিঠাট্টায় ভরে উঠেছে গোটা ছাতা বাড়ি। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করছে রাইমা।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali television, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 1 December, দুই শালিক আজকের পর্ব ১ ডিসেম্বর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ২ ডিসেম্বর (Dui Shalik Today Episode 2 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পিকনিকে সবাই মিলে নানারকম খেলা খেলছে। একটা খেলা আবিষ্কার করেছে ঝিলিক। একটা কাঁচের পাত্রে অনেকগুলো চিরকুট নিয়ে তাতে একজনের নাম লিখে সেই নাম অনুযায়ী সেই ব্যক্তির সম্পর্কে দুটো কথা বলতে বলা হচ্ছে সবাইকে। খেলার মাঝেই হঠাৎ করে সেখানে চলে আসে রাইমা। তার হাতে কফির কাপ।

ঝিলিকের সর্বনাশ করলো রাইমা

রাইমা প্রথম থেকেই একটা প্ল্যান করেছিল আর সেই প্ল্যান মাফিক সে কফিটা বানিয়ে এনেছে। সেটা খাওয়ার পর ঝিলিক আর গৌরব ঘরে চলে যায়। তাদের দুজনেরই ভীষণ ঘুম পায়। আর একটুও নড়ার ক্ষমতা থাকে না তাদের। দুজনেই অঘোরে ঘুমিয়ে পড়ে। এমন সময় তাদের ঘরে ঢুকে রাইমা। তার হাতে ছিল একটা কাগজ আর কালি। সে ঠিক কি করতে চাইছে সেটা বুঝতে আর বাকি থাকে না কারোর।

আরও পড়ুন: ছোট্ট শিশুর ডাকেই মৃত্যুর মুখ থেকে ফিরে এল জগদ্ধাত্রী! প্রকাশ্যে নতুন প্রোমো

যেহেতু দুবার হাতের সই মেলেনি তাই রাইমা চালাকি করে ঝিলিকের হাতের ছাপ বসিয়ে নেয় প্রিয়রঞ্জনের দেওয়া কাগজে। সকালে উঠে বিষয়টা খেয়াল করে ঝিলিক। সে পিসিমণির কাছে গিয়ে বিষয়টা নিয়ে কথা বললে বুঝতে পারে পিসিমণি এর সাথে জড়িত নয়। তাহলে বাকি রয়েছে আর একজন আর সে হলো রাইমা। ঝিলিক কি পারবে রাইমার থেকে সেই কাগজটা আদায় করতে?

Back to top button