মাকে নির্দোষ প্রমাণ করতে ঘর ছাড়ল জোনাকি! জমে গেল মিত্তির বাড়ির প্রথম পর্ব!

কাল থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি (Mittir Bari)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং অভিনেত্রী পারিজাত চৌধুরীকে (Parijat Chowdhury)। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখেই বোঝা গিয়েছিল ধারাবাহিকটি পারিবারিক গল্প নিয়ে তৈরি হতে চলেছে। তবে ধারাবাহিকের গল্প আর বাকি পাঁচটা ধারাবাহিকের থেকে একটু আলাদা।
ধারাবাহিকে একটি ভাঙ্গা পরিবারকে জোড়া লাগাতে আসছে ছটফটে, প্রাণবন্ত, হাসিখুশি, জোনাকি। যার নিজের জীবনটাও অনেকটাই ছন্নছাড়া। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে অনেকেই দাবি করেছিলেন এই ধারাবাহিকটি হতে চলেছে অনেকটা স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকের মত। তবে ধারাবাহিকের গল্প যতদিন না এগোচ্ছে ততদিন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল জোনাকি একজন হাসিখুশি ছটফটে মেয়ে। যার মা বিনা দোষে জেলে রয়েছে দীর্ঘ অনেকগুলি বছর ধরে। সে তার কাকা কাকির কাছে মানুষ। কিন্তু তার কাকিমা তাকে আর বাড়িতে রাখতে চায় না। তাকে বাড়ি থেকে বের করে দেয়। জোনাকি হাসিমুখে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর জোনাকি তার মায়ের সঙ্গে জেলে দেখা করতে যায়। কিন্তু জোনাকির মায়ের মানসিক সমস্যা থাকার কারণে সে জোনাকিকে চিনতে পারে না। এরপরে ওই জেলের জেলার জোনাকিকে পাঠায় মিত্তির বাড়িতে। জোনাকি মিত্তির বাড়িতে যায় ঠিকই কিন্তু মিত্তির বাড়ির দাদু ওই বাড়িতে কাউকে ঢুকতে দেয় না। কারণ তার নিজের ছেলেরা ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে বহু বছর আগে। তারা ওই বাড়ির বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু দাদু কিছুতে ওই বাড়ি বিক্রি হতে দেবে না। নিজের বাড়ি আগলে বসে আছে। তাই কোন অচেনা কেউ বাড়িতে ঢুকলেই তিনি ভাবেন তার ছেলেরা পাঠিয়েছে বিক্রি করার জন্য।
এদিকে আজ মিত্তির বাড়ির বড় ছেলের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তার মা পায়েস বানাচ্ছে। আর তখনই সেখানে উপস্থিত হয় জোনাকি। পায়েসের গন্ধে একেবারে গোটা বাড়ি মম করছে। জোনাকি নিজের পরিচয় দিয়ে মিত্তির বাড়িতে ঢোকে, কিন্তু দাদু জোনাকির গলার আওয়াজ পেয়েই নিচে নেমে তাকে তাড়িয়ে দেয়। জোনাকি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কিছু প্রোমোটার আসে মিত্তির বাড়ি দখল করতে, তারা এর আগে বহুবার এসেছে এই বাড়ি বিক্রি করার জন্য। কিন্তু দাদু বারবার তাদের তাড়িয়ে দিয়েছে। এবার যখন তারা বাড়িতে আসে তখন তাদের সঙ্গে হাতে লেগে যায়। দাদুকে ঠেলা দিয়ে ফেলে দেওয়ার সময় বাঁচিয়ে নেয় জোনাকি। তারপর জোনাকি লাঠি দিয়ে মারতে মারতে তাদের বাড়ি থেকে বের করে দেয়। তারপরে আবার হঠাৎ বাড়ি বেলে বেজে ওঠে জোনাকি ভাবে আবার হয়তো ওই প্রোমোটাররা ফিরে এসেছে। তাই ঝাঁটা হাতে তাদের মারতে যায় এরপর দরজা খুলে যেই না ঝাঁটা দিয়ে মারতে যাবে অমনি সঙ্গে সঙ্গে এন্ট্রি হয় নায়কের। রুদ্র, মিত্তির বাড়ির নাতি। মাঝেমধ্যে দেখা করতে আসে। আজ এসেছে ঠাম্মির হাতের পায়েস তার বাবার জন্মদিনে নিয়ে যাওয়ার জন্য। এসেই জোনাকিকে দেখে তো বেজায় রেগে যায়।
আরও পড়ুনঃ রাস্তায় নামলো রাঙামতি! নায়িকার কাণ্ড দেখে একি করল আক্কু! প্রকাশ্যে নতুন প্রোমো
ধারাবাহিকের আজকের পর্ব
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রুদ্র তার বাবার জন্য জন্মদিনের পায়েস নিয়ে যায়। তার ঠাম্মি প্রতিবছর ভালবেসে নিজের হাতে বড় ছেলের জন্য পায়েস বানিয়ে দেয়। রুদ্র সেটা নিজের মায়ের হাতে দিয়ে বলে তার বাবা সেটা খাবে কিনা দেখতে। তারপর রুদ্রর মা গিয়ে তার বাবাকে আগে পায়েস খাওয়ায় জন্য বলে। কিন্তু স্ত্রীর কথা না শুনে আগেই বন্ধুবান্ধব নিয়ে পার্টি করতে মেতে ওঠে। আর কেক কেটে খেয়ে নেয়।

