রাস্তায় নামলো রাঙামতি! নায়িকার কাণ্ড দেখে একি করল আক্কু! প্রকাশ্যে নতুন প্রোমো

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় ও নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডল। প্রতি সপ্তাহে এই ধারাবাহিক বেশ ভালো ফলাফল করছে। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছিল রাঙা একজন পাহাড়ে জঙ্গলে ঘেরা এলাকার মেয়ে। সে ছোট থেকেই স্বপ্ন দেখে একজন বড় তীরন্দাজ হওয়ার। তার এই স্বপ্নে তার পাশে রয়েছে প্রমিতা, তার টিচার দিদিমণি। তার স্বপ্ন সে রাঙাকে একজন বড় তীরন্দাজ বানাবে। যার জন্য রাঙার বাবা দুর্ঘটনায় মারা যাবার পর রাঙাকে নিজের বাড়ি কলকাতায় নিয়ে আসে। যেখান থেকেই রাঙাকে তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখাতে থাকে।
এদিকে কলকাতায় আসার পর থেকে প্রমিতার বাড়ির অনেকেই রাঙাকে নানান রকম ভাবে বিপদে ফেলতে চায়, বাড়ি থেকে বের করে দিতে চায়। অনেক বাধা এসে দাঁড়ায় রাঙার সামনে। সেইসব বিপদ এক এক করে পেরিয়েছে রাঙা। সম্প্রতি ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে যে পরিস্থিতির চাপে রাঙাকে বিয়ে করতে হয়েছে একলব্যর।
আক্কুর সাথে বিয়ের পর থেকেই নানান বিপদ আসছে রাঙার জীবনে। আসলে আক্কুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার প্রেমিকা আহেরির। কিন্তু মায়ের কথাতেই রাঙাকে বিয়ে করে আক্কু। তারপর থেকেই দুজনের সম্পর্কের বিভিন্ন মুহুর্ত দেখানো হচ্ছে। এসবের মাঝেই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে।
আরও পড়ুন: জানেন মিত্তির বাড়ির জোনাকি আসলে কে! অভিনেত্রীর বাবার পরিচয় জানলে চমকে যাবেন আপনিও!
প্রকাশ্যে নতুন প্রোমো
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে রাঙা রাস্তার ধারের কোনো একটি মেলায় অংশগ্রহণ করেছে। সেখানে সঠিক নিশানা লাগাতে পারলেই দেওয়া হবে পুরস্কার। আর সেই মেলায় উপস্থিত ছিল আক্কু আহেরি। সেখানেই আহেরি রাঙাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে, আক্কু সেটা দেখে আহেরিকে নিয়ে এগিয়ে আসে রাঙার কাছে। আহেরি আক্কুর উদ্দেশ্যে বলে বসু বাড়ির বউ মেলায় খেল দেখাচ্ছে, কোথায় নামবে তাদের মান সম্মান। তখন রাঙা আহেরিকে জবাব দেয় এটা খেল নয় খেলা। আর খেলা কখনও মান-সম্মান ডোবায় না বরং মান সম্মান বাড়ায়। আক্কু রাঙাকে দেখে বলে ওঠে সে রাঙার থেকে এটা আশা করেনি। তখন রাঙা জানায় তার থেকে আক্কু যে কিছু আশা করে সেটা জেনেই তার ভালো লাগলো

