শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা! সেই জায়গা দখল করছে মিত্তির বাড়ি! সম্প্রচারের তারিখ প্রকাশ করল চ্যানেল!

একের পর এক নতুন ধারাবাহিকের (Bengali Serial) সমাহার নিয়ে আসছে জি বাংলা (Zee Bangla)। ইতিমধ্যেই দুটি নতুন ধারাবাহিকের আগমনের সূচনা করে ফেলেছে চ্যানেল। তার মধ্যে একটি হলো পরিণীতা এবং অন্যটি হল মিত্তির বাড়ি (Mittir Bari)। এই মিত্তির বাড়ি ধারাবাহিকটির মাধ্যমে পুনরায় টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে আদৃত রায় (Adrit Roy)।

একই সময়ে এতগুলো ধারাবাহিক যে নিয়ে আসার দরুন কোন ধারাবাহিকটিকে শেষ করা উচিত এবং কোন ধারাবাহিকটিকে আরো কিছুদিন টেলিকাস্ট করা যায় সেই নিয়ে বেশ চিন্তায় পড়েছিল জি বাংলা। তাই পর পর বহু ধারাবাহিকের সময় এবং সময়কাল দুটোই শেষ করেছে এই চ্যানেল। কিছুদিন আগেই চ্যানেল জানিয়ে দিয়েছে শেষ হয়ে যাবে কাজল নদীর জলে।

শুধু তাই নয় বেঙ্গল টপার ধারাবাহিক নিম ফুলের মধুকেও স্থান বদল করাচ্ছে জি বাংলা। অন্যদিকে এই চ্যানেলের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ান এবং রান্নাঘরের টাইম স্লটও ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে। সব মিলিয়ে পরিণীতার সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ পেলেও মিত্তির বাড়ি কবে থেকে আসতে চলেছে সেটা এতদিন অব্দি পরিষ্কার করে জানায়নি জি বাংলা। তবে এইবার সেটা প্রকাশ্যে আনলো চ্যানেল।

কার জায়গা দখল করছে মিত্তির বাড়ি?

যতদূর জানা যাচ্ছে আগামী 14 ই নভেম্বর শেষ ছুটি সারবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক। অর্থাৎ আর কয়েক দিনের মধ্যেই শেষ হবে ধারাবাহিকের যাত্রা। আর সেই ধারাবাহিকের জায়গাতেই আসবে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত নায়কের নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি। এতদিন ধরে অনেক জল্পনা চলেছে এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে। তবে এইবার সব জল্পনা শেষ করে সেই খবরটাই দিল জি বাংলা।

আরও পড়ুন: “ভগবান হিপোক্রিট, আমার সামনে আমার স্বামীকে নিয়ে যেতে পারেননি”- কান্নায় ভেঙে পড়লেন সুভদ্রা

১৪ই নভেম্বর শেষ শুটিং করছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। এই ধারাবাহিকটি কখনোই টিআরপি তালিকায় বা দর্শকদের মনে তেমন একটা জায়গা দখল করতে পারেনি। শুরুতে দৃষ্টি আকর্ষণ করলেও সময়ের সাথে সাথে সেই আকর্ষণ অনেকটাই থিতিয়ে পড়েছে। যতদূর সম্ভব ২৫ নভেম্বর থেকে সোম থেকে শনি সম্প্রচার হবে মিত্তির বাড়ি। খুব তাড়াতাড়ি অফিসিয়াল ভাবে সবটা ঘোষণা করবে চ্যানেল।

Back to top button