“ভগবান হিপোক্রিট, আমার সামনে আমার স্বামীকে নিয়ে যেতে পারেননি”- কান্নায় ভেঙে পড়লেন সুভদ্রা

পুজোর আগেই স্বামীহারা হয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুভদ্রা মুখার্জি (Subhadra Mukherjee)। চলতি বছর গত ৩০ শে সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অভিনেত্রীর স্বামী ফিরোজ। মৃত্যুকালে অভিনেত্রীর স্বামীর বয়স হয়েছিল ৬০ বছর। স্বামী মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন অভিনেত্রী।
সুভদ্রার স্বামী আমহেদাবাদের ব্যবসায়ী, কর্মসূত্রে তিনি থাকতেন পুনে মুম্বইতে যাতায়াত করতেন। কাজের ফাঁকে প্রায়ই কলকাতায় আসতেন পরিবার বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতেন। পুজোতে পরিবারের সাথে সময় কাটাতে এসেছিলেন। তবে একসাথে আর পুজো কাটানো হল না। ৩০ সেপ্টেম্বর সকালে ঘুমের মধ্যে সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়েই মারা যান তিনি।
প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ওইদিন সকালের ঘটনা। অভিনেত্রীরা জানান ‘আমার জীবনের সবথেকে বড় দুটো আফসোস রয়ে যাবে, কেন আমি ওকে সকাল বেলা ঘুমাতে বলেছিলাম আর কেন আমি ফোন করতে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। সকালবেলা আর পাঁচটা দিনের মতোই ঘুম থেকে উঠে চা বানিয়ে দিয়েছিলাম ওকে। আমাকে বলেছিল রেখে দাও একটু পরে খাবো কিন্তু তারপর যে এরকম কিছু ঘটবে আমার সাথে আমি তো ভাবতেই পারিনি। আমার বাবা এবং শশুর মারা গিয়েছিলেন সোমবার। ১২ ঘন্টার পার্থক্য একই দিনে দুজনে মারা গিয়েছিলেন। তাদেরও প্রাণ বেরিয়ে গিয়েছিল মুখ থেকে আমার স্বামী ও মারা গিয়েছেন সোমবার। তারও মুখ থেকে প্রাণ বেরিয়ে ছিল।’
অভিনেত্রী জানান, ‘স্বামীর সুগার ছিল। আর সুগার হলো সাইলেন্ট কিলার। সুগার ওকে শেষ করে দিও। ডাক্তার বলেছিলেন মারা যাবার সময় সুগার ফল করেছিল। সেই সময় অনেকগুলো অ্যাটাক একসাথে হয়েছিল। হাতের দুই তালুতে রক্ত জমাট বেধে গিয়েছিল। কিন্তু আগের দিন সবকিছু ঠিকঠাক ছিল। বর্ধমান গিয়েছিল বর্ধমান থেকে বাড়ি ফিরে এলো, সেদিনকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল।’
আরও পড়ুন: পি.আর.কে-কে বাজির মতন বাজিয়ে দিল ঝিলিক! জমে গেল আজকের পর্ব!
অভিনেত্রীর কথায়, ‘ও ভীষণ ভালো মানুষ ছিল, আমার সব কাজে আমাকে সব সময় সাপোর্ট করতো। আমি নিশ্চয়ই আগের জন্মে কোন পূর্ণ করেছিলাম তাই জন্যই ওর মত একজন স্বামী, বন্ধু পেয়েছিলাম। সবাইকে দু হাত ভরে দান করত।’

