বাবা কাকার বিরুদ্ধে গিয়ে জোনাকির পাশে ধ্রুব! শুরু হলো মিত্তির বাড়ির কালীপুজো! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁস
জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।
ধারাবাহিকে একটি ভাঙ্গা পরিবারকে জোড়া লাগাতে আসছে ছটফটে, প্রাণবন্ত, হাসিখুশি, জোনাকি। যার নিজের জীবনটাও অনেকটাই ছন্নছাড়া। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে অনেকেই দাবি করেছিলেন এই ধারাবাহিকটি হতে চলেছে অনেকটা স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকের মত। তবে ধারাবাহিকের গল্প যতদিন না এগোচ্ছে ততদিন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
ধারাবাহিকের আগের পর্বে দেখানো হয়েছে জোনাকির ধ্রুবর কাছে বলতে থাকে মিত্তির বাড়িতে আবার নতুন করে কালীপুজো শুরু করতে। আর সেই জন্য ধ্রুবকে ব্যবস্থা করে দিতে হবে। বাড়ির সবাইকে এক জায়গায় নিয়ে আসতে হবে ধ্রুবকে। মুড়ি মাখা খেতে খেতে জোনাকি দাদুর কাছে আবদার করে আবার নতুন করে কালী পুজো শুরু করার জন্য।
এদিকে ধ্রুব মিত্তির বাড়িতে এসেও আড়াল থেকে দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। এরপর জোনাকির কথা শুনে মনে মনে তারও বেশ ভালো লাগে। ঠাকুমার মুখের হাসি ধ্রুবর কাছে অনেক দামি। তাই ঠাকুমাকে হাসতে দেখে বেশ খুশি ধ্রুব। কিন্তু মিত্তির বাড়িতে কিভাবে পুজো শুরু হবে সেটাই এখন প্রশ্ন।
আরও পড়ুন: ঘটে গেল বিরাট অ’ঘটন! আদিকে রক্ষা করতে পারবে তো আনন্দী! দুর্ধর্ষ আজকের পর্ব
ধারাবাহিকের আজকের পর্ব
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে জোনাকি মিত্তির বাড়ির কালীপুজোর জন্য প্রতিমা বানানোর অর্ডার দিতে যায়। কিন্তু মিত্তির বাড়ির কথা শুনে ঠাকুর বানানোর বায়না নিতে চায়না কেউ। কিন্তু ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় ধ্রুব। সেই টাকা দিয়ে বলে আসে ঠাকুর বানানোর কথা। এরপর বাড়িতে এসে ধ্রুব তার বাবা কাকাকে জানিয়ে দেয় মিত্তির বাড়িতে এ বছর কালীপুজো হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

