মাত্রা ছাড়িয়ে গেল নীলুর নোং’রামি, ভয়ংকর বি’পদ থেকে টিয়াকে বাঁ’চালো রাই!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো মিঠিঝোরা (MithiJhora)। সময়ের সাথে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিকের নায়িকা রাই। এখানে নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। বরাবর রাই চরিত্রটিকে তার সততার জন্য ভালোবেসে এসেছে দর্শক মহল। আরো একবার বিরাট বড় কাজ করল রাই ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নীলাঞ্জনা নিজের স্বামী এবং শ্বশুরবাড়ির প্রত্যেকের মন জয় করার জন্য এবং স্বামীর সঙ্গে পুনরায় সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য তার ননদ টিয়াকে নিশানা বানায়। টিয়াকে মিথ্যে কথা বলে তার মনে জায়গা তৈরি করে সে একটু একটু করে বাড়ির থেকে প্রিয় হয়ে ওঠে। কিন্তু অন্যদিকে তার বন্ধুর দেওয়া লোভনীয় অফার সে হাতছাড়া করতে চায় না। তাই নিজের ননদকে বিক্রি করে দিতেও তার একটু খারাপ লাগে না।

মিঠিঝোরা আজকের পর্ব ৭ নভেম্বর (MithiJhora Today Episode 7 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নীলাঞ্জনার বন্ধু সানি একটা বিরাট বড় চক্রের সাথে যুক্ত। আর তার পরিকল্পনা অনুযায়ী নীলাঞ্জনা টিয়াকে নিয়ে চলে আসে একটি ক্যাফেতে। সেইদিনই টিয়াকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল সানি। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয় তারা। এর মাঝে শুধুমাত্র নিজের পিঠ বাঁচাতে নীলাঞ্জনা কায়দা করে টিয়াকে জায়গা থেকে সরিয়ে সানির ফোন থেকে নিজের সমস্ত কিছু ডিলিট করে দেয়।
এরপর কিছু কথা বলার নাম করে সানি টিয়াকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে আসে আর সেখানে আরো কয়েকজন এসে উপস্থিত হয়। তারা টিয়ার মুখ বেঁধে দেয়। আর তাকে গাড়িতে তুলে নেয়। যার কিছুটা চোখে পড়ে রাইয়ের। সে বুঝতে পারে নিশ্চয়ই কিছু খারাপ ঘটতে চলেছে। তাড়াতাড়ি সময় নষ্ট না করে রাই পুলিশকে ফোন করে সবটা জানায়। মনে মনে সে প্রার্থনা করে ওই গাড়িতে যে আছে তার যেন কোনো ক্ষতি না হয়।
আরও পড়ুন : ঘুরে গেল ভাগ্যের চাকা! টিআরপিতে পিছিয়ে পড়ল জলসা, প্রথম পাঁচ জুড়ে জিয়ের রমরমা!
টিয়াকে বাঁচা’লো রাই
এদিকে নীলাঞ্জনা ভাবতে থাকে এরপর কিকরে সমস্ত দায় এড়ানো যায়। অন্যদিকে গাড়িটাকে দাঁড় করিয়ে সেখান থেকে দু’ষ্কৃতীদের নেমে আসতে বাধ্য করে পুলিশ। এরপর রাইও গাড়ি থামিয়ে সেখান থেকে নেমে আসে। সে দেখতে পায়, তারা যে মেয়েটাকে পাকড়াও করেছে সে টিয়া। এরপর সানির অন্যমনস্কতার সুযোগ নিয়ে তাদেরকে ধরে ফেলে পুলিশ। রাইয়ের জন্য এই যাত্রায় বেঁচে যায় টিয়া। রাইকে ধন্যবাদ জানায় পুলিশ।

