ঘুরে গেল ভাগ্যের চাকা! টিআরপিতে পিছিয়ে পড়ল জলসা, প্রথম পাঁচ জুড়ে জিয়ের রমরমা!

চলে এলো আরো একটি বৃহস্পতিবার আর তার পাশাপাশি বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। তাদের মনে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়, কোন ধারাবাহিকটি ঠিক কতদিন চলতে পারে সেই নিয়ে।

গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী জি বাংলা চ্যানেলের ধারাবাহিক গুলির টিআরপি ছিল বেশ কম। সমগ্র টিআরপি বাদ দিলেও প্রথম পাঁচেও বেশ কম সংখ্যক ধারাবাহিক ছিল জি বাংলা তরফ থেকে। তবে এই সপ্তাহের টিআরপি তালিকার দিকে নজর রাখলে বোঝা যাচ্ছে অনেকটাই এগিয়ে গিয়েছে জি বাংলা।

এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের কথা ও গীতা। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই দুই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৭ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই সপ্তাহে ৬.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলার চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৩।

1st •• ফুলকি 7.2
2nd •• কথা, গীতা 7.1
3rd •• নিম ফুলের মধু 6.7
4th •• জগদ্ধাত্রী 6.5
5th •• কোন গোপনে 6.3

Back to top button