রাইয়ের সব সত্যি জেনে গেল ডাক্তার! ধরা পড়ে গেল রাইয়ের অভিনয়! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে নতুন বাড়ি এসে সবাই তো রাইকে দেখে ভীষণই খুশি। খুব অল্প সময়ের মধ্যেই রাইকে তারা আপন করে নিয়েছে। পুলিশ এসে রাইয়ের মৃত্যুর আশঙ্কার কথা বললে কেউই তা মানতে চায়নি, সবাই কান্নায় ভেঙে পড়েছে। এদিকে অনির্বাণ মরিয়া হয়ে উঠেছে রাইকে খুঁজে পাওয়ার জন্য।পুলিশের ধারণা রাইকে হয়তো কিডন্যাপাররা মেরে অন্য জায়গায় ফেলে দিয়েছে।

রাই আর তার পুরনো জীবনে ফিরতে চায় না। কদিন পরেই এখান থেকে জুপিটার স্কুলে আবারো সে চাকরি নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। এদিকে যাদের বাড়িতে রাই আশ্রয় নিয়েছে তারা রাইয়ের নতুন নাম দেয় অনামিকা। এবার থেকে অনামিকা নামেই সকলের সামনে দাঁড়াবে রাই।
মিঠিঝোরা আজকের পর্ব ৫ ফেব্রুয়ারি (Mithijhora Today Episode 5 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে বাড়ির সবাই তো রাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে। সবাই ধরেই নিয়েছে রাই হয়তো মারা গিয়েছে। অন্যদিকে রাই নতুন পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। নতুন বাড়িতে দুই খুদে সদস্যর সঙ্গে তার ইতিমধ্যে ভাব জমে উঠেছে। যারা রাইকে ওই এক্সিডেন্টের মুখ থেকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল তারা তো রাইকে এভাবে দেখে নিশ্চিন্ত হয়েছে। ডাক্তার রাইকে দেখে তিনি আশঙ্কা করছেন রাই হয়তো নিজের অতীত মনে করতে চাইছে না। আবার এটা হতে পারে রাইয়ের অতীত এতটাই বিষাক্ত যে রাই মনে করার মত অবস্থাতেই নেই।
আরও পড়ুনঃ এক রাতেই বদলে গেল সব! কাজ থেকে বাদ পড়লেন রুবেল! কি এমন করলেন অভিনেতা?
এদিকে সার্থকের ফোনে ফোন করে পুলিশ জানিয়ে দেয় যে রক্ত রাস্তায় পাওয়া গিয়েছে তার ডিএনএ টেস্ট করে জানা গিয়েছে সেটা রাইয়ের। এটা শোনার পর থেকেই সবাই ধরে নেয় রাই হয়তো আর বেঁচে নেই, সবাই কান্নায় ভেঙে পড়ে। তখনই বাড়িতে এসে হাজির হয় অনির্বাণ। অনির্বাণ এসে সবাইকে বোঝাতে থাকে কিছু হয়নি রাইয়ের। তার কিছু হতে পারে না। রাই এখনো বেঁচে আছে। অনির্বাণের এই কথা শুনে কেউ বিশ্বাস করতে চায় না অনির্বাণকে। কেউ তাকে সহ্য করতে পারে না। কিন্তু অনির্বাণের বিশ্বাস রাই এখনো আছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

