এক রাতেই বদলে গেল সব! কাজ থেকে বাদ পড়লেন রুবেল! কি এমন করলেন অভিনেতা?

ফের দুঃসংবাদ জনপ্রিয় অভিনেতার (Famous Actor) জীবনে। এই মুহূর্তে টেলিভিশনের পর্দার (Bengali television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুবেল দাস (Rubel Das)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকে যাকে আমরা সৃজন চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। এর আগেও বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা।
নিম ফুলের মধু গত দু’বছর ধরে রমরমিয়ে চলছে জি বাংলার পর্দায়। তবে চলতি মাসেই ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা গিয়েছে। ধারাবাহিকটি অন্তিম পর্যায়ে চলে এসেছে। আর কয়েকদিন মাত্রই সম্প্রচারিত হবে টিভির পর্দায়। যা নিয়ে দর্শকদের তো খুবই মন খারাপ। কিন্তু এর মাঝেও এক ভালো খবর এসেছিল দর্শকদের জন্য। নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথেই নাকি নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে রুবেলকে।
সূত্রের খবর অনুযায়ী শোনা গিয়েছিল রুবেলের নতুন ধারাবাহিকের নায়িকা হতে চলেছেন মধুরিমা চক্রবর্তী। যিনি মডেলিং জগতে জনপ্রিয়, ধারাবাহিক জগতে এটাই তার প্রথম কাজ হতে যাচ্ছিল। তবে এরই মাঝে অভিনেতার জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। যা অভিনেতার ভক্তরা একেবারেই মেনে নিতে পারছেন না।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রাতারাতি নাকি নতুন ধারাবাহিক থেকে বাদ পড়েছেন রুবেল দাস। কয়েকদিন আগেও ঠিক হয়ে গিয়েছিল নায়ক চরিত্রে কনফার্ম হয়েছে রুবেল। কিন্তু হঠাৎ করে এই দুঃসংবাদ শোনা গেল। কেন হঠাৎ ধারাবাহিক থেকে বাদ দেওয়া হলো জনপ্রিয় অভিনেতাকে?
আরও পড়ুনঃ ধারাবাহিক জগতে ভাটা! বন্ধ হলো পরিণীতা, নিমফুল তথা কোন গোপনে’র শুটিং! খবর পেয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী শ্বেতা!
বেশি কিছুদিন ধরেই শোনা যাচ্ছে টলিপাড়ায় ফেডারেশন এর সঙ্গে বেশ কিছু জনপ্রিয় পরিচালকের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার কারণে নাকি অনেক পরিচালকেরই ধারাবাহিকের শুটিংয়ের কাজ, সিরিজ, ছবির শুটিংয়ের কাজ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সহযোগিতা করছে না টিমের কেউ। রুবেলের নতুন ধারাবাহিকের পরিচালক হলেন শ্রীজিৎ রায়। যার ধারাবাহিকের কাজ ইতিমধ্যে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই নিয়ে লাইভে এসেও নিজের বক্তব্য জানিয়েছিলেন পরিচালক। যার কারণে এখনো পর্যন্ত ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও শুট করা যায়নি। সমস্ত সমস্যার মিটলে আবারও নতুন করে সবকিছু শুরু হবে বলে জানা গিয়েছে।

