রোগী থেকে বউ! চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারকেই বিয়ে করে বসলেন অভিনেত্রী!

বিয়ের মরশুম শুরু হতে না হতেই একের পর এক সাত পাকে বাঁধা পড়ছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। বিয়ের মরশুমের শুরুতে শ্বেতা-রুবেল (Sweta-Rubel) অন্যদিকে জয় মুখার্জিরা একের পর এক বিয়ের পিঁড়িতে বসেছেন। টলিপাড়ার (Tollywood) বিয়ের পিঁড়িতে বসেছেন। সম্প্রতি সেরকমই টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) আরেক জনপ্রিয় অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়লেন নিজের মনের মানুষের সঙ্গে।
মনের মানুষের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় অভিনেত্রীর। অবশেষে নিজেদের নতুন জীবন শুরু করলেন দুজনে। জানেন কি কিভাবে হয়েছিল তাদের প্রেমের সূত্রপাত? অভিনেত্রীর প্রেমের শুরুটা বেশ মজাদার। শুনলে যে কেউ অবাক হয়ে যাবেন। এভাবেও যে একে অপরের প্রেমে পড়া যায় এবং সেখান থেকে বিয়ের পিঁড়ি অব্দি বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা হয়তো এর আগে কেউ শোনেননি।
নিজের অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ডাক্তারকেই পাত্র হিসেবে বিয়ের পিঁড়ি অব্দি নিয়ে আসলেন। পেশেন্ট থেকে সরাসরি হয়ে গেলেন পাত্রী। দীর্ঘ ১ বছর সম্পর্কে থাকার পর অবশেষে সেই সম্পর্ক পরিণতি পেল ২৪ জানুয়ারি। অভিনেত্রী বিয়ের জন্য বেছে নিয়েছিলেন একেবারে সাবেকী সাজ। লাল রঙের বেনারসির সঙ্গে সোনার অলঙ্কারে সেজেছিলেন তিনি। সমস্ত রীতি মেনেই এ দিন বিয়ে সারেন।
অভিনেত্রীর জীবনের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু মানুষজন। করোনা অতিমারির সময়ে মনের মতো সঙ্গী নিজেই খুঁজে নিয়েছিলেন অভিনেত্রী। গত বছর এসেছিলেন আইনি বিয়ে, আর চলতি মাসে সামাজিক ভাবে স্বীকৃতি দিলেন নিজেদের সম্পর্ককে।
আরও পড়ুনঃ আলোচনার অংশ হতে ক্যান্সারের ভান! মিথ্যে রোগের নাটক করে সহানুভূতি আদায়! ধরা পড়ে গেলেন নায়িকা!
বর্তমানে ‘গীতা এলএলবি’ ও ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। এটা অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে। বর্তমানে মল্লিকা একজন ১৭ বছরের এক মেয়ের মা। মেয়ের বয়স যখন ৯ সেই সময় স্বামী পরকীয়ায় জড়িয়েছেন। সেই থেকে শুরু লড়াই। একা হাতে মেয়েকে বড় করে তোলেন। জীবনে চলার পথে এসেছে বহু বাধা। তবুও হার মানেননি মল্লিকা। শুরু করেছেন নতুন জীবন। পরিচালক, চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সঙ্গে দ্বিতীয়বার করে নিজের নতুন জীবন শুরু করলেন মল্লিকা।
View this post on Instagram

