অনির্বাণকে কাছে টেনে নিল রাই! ভালোবেসে ফের কাছাকাছি রাই অনির্বাণ! জমে গেল আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হল মিঠিঝোরা (MithiJhora)। বহুদিন ধরে এই ধারাবাহিকের নায়িকা রাই এবং নায়ক অনির্বাণের মধ্যে মান অভিমানের সৃষ্টি হয়েছিল এবং তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু এইবার সেই সব দেওয়াল সরিয়ে কাছে আসার পালা। এমনটাই দেখা গেল আজকের পর্বে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ রাইয়ের দাদাকে অনেক বড় একটা সাহায্য করে। বলাবাহুল্য রাইয়ের দাদা বিক্রমকে একটা নতুন জীবন দান করে অনির্বাণ। যার ফলে বিক্রম এবং নন্দিতা দুজনেই অনির্বাণের কাছে ঋণী হয়ে যায়। কিন্তু রাইয়ের মনে হয় অনির্বাণ এই সব কিছু করেছে সম্পর্কটাকে ঠিক করার জন্য। অনির্বাণ বোঝানোর চেষ্টা করে কিন্তু রাই কিছুই বুঝতে চায় না। তাই অনির্বাণ তাকে জোর করে কোলে তুলে তার বাড়িতে নিয়ে যায়।

মিঠিঝোরা আজকের পর্ব ২৪ অক্টোবর (MithiJhora Today Episode 24 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনির্বাণ নিজের বাড়িতে রাইকে এনে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তাদের মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি হয়। রাই কিছুতেই আর তার পুরনো জীবনে ফিরে যেতে চায় না এটা স্পষ্ট জানিয়ে দেয় সে। কিন্তু এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারে না অনির্বাণ। সে বলে, এত সহজে সবকিছু শেষ হয়ে যেতে পারে না। সবকিছু শেষ করে বেরিয়ে আসা এত সহজ নয়।
একে অপরকে কাছে টেনে নিল রাই অনির্বাণ
এরপর এই বাগ বিতর্ক চলতে চলতেই অনেকটা কাছাকাছি আসে রাই আর অনির্বাণ। রাইকে কিছুতেই কাছ ছাড়া করতে চায় না সে। বারবার রীতিমতো পায়ে ধরে ক্ষমা চায় অনির্বাণ। রাই মুখে যাই বলুক না কেন সে মনে মনে এখনো অনির্বাণকে অনেক ভালোবাসে তাই শেষ পর্যন্ত আর তাকে ফিরিয়ে দিতে পারে না সে। অবশেষে ভালোবেসে একে অপরকে কাছে টেনে নেয় তারা।
আরও পড়ুন: মিষ্টি কথার পাঁচন দিয়েই বশ হবে আদি! বিজয়ার উপদেশ শুনে ভিরমি খেল আনন্দী!
অন্যদিকে নিলু কিছুতেই বুঝে উঠতে পারেনা তার কাকে সাহায্য করা উচিত, টিয়া নাকি সানি। প্রথমে সে ভাবে, এই সংসারটা তাকে টিকিয়ে রাখতে হবে। তাই কোনভাবেই সানির ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু টিয়ার করা অপমানগুলো নীলাঞ্জনাকে আবারো ভুল পথে ঠেলে দেয়। সে টিয়াকে সানির দিকে ঠেলে দেয়। কিছুক্ষণ পরে আবার ভাবতে থাকে এটা করাটা হয়তো তার ঠিক হচ্ছে না। নীলাঞ্জনা কি তবে শেষ পর্যন্ত শুধুমাত্র লোভের বশে সবকিছু পেয়েও আবার সব হারিয়ে ফেলবে! কি মনে হয় দর্শকদের?

