মিষ্টি কথার পাঁচন দিয়েই বশ হবে আদি! বিজয়ার উপদেশ শুনে ভিরমি খেল আনন্দী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়ার ধারাবাহিক যেগুলি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে তাদের মধ্যে একটি হল ‘আনন্দী’ (Anondi)। ধারাবাহিকে আনন্দী আদিদেবের জুটি দর্শকদের খুব অল্প সময়ের মধ্যেই মন জয় করে নিয়েছে। ইতিমধ্যেই এই ধারাবাহিক টিআরপি তালিকাতে বিপরীত দলকে টেক্কা দিচ্ছে রীতিমতন।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দী আদিকে বরণ করে নিয়েছে বিজয়া। বাড়ির সবাই আনন্দীকে মেনে নিতে না পারলেও মা, ঠাম্মি এবং আদির বৌদিরা আনন্দীকে প্রথম দিন থেকে খুব ভালোবাসে। এদিকে আনন্দী এবং আদির বিয়ে হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে আদির বন্ধু তিথির তিতির আদিকে অনেকবছর ধরেই ভালবাসে। এ কথা বহুবার জানিয়েছে, কিন্তু আদি তার ভালোবাসায় সাড়া দেয়নি। একথা জানতো নন্দিনী। তাই নন্দিনী তিতিরকে কাজে লাগিয়ে আনন্দী আদির মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে।

Anondi Today Episode 24 October

আনন্দী আজকের পর্ব ২৪ অক্টোবর (Anondi Today Episode 24 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ঠাম্মি এবং আনন্দী মিলে লুডো খেলতে থাকে। খেলার মাঝেই আনন্দী ঠাম্মিকে ওষুধ খাওয়ায় ইনজেকশন দেয়। এখন তো আনন্দী আর শুধু নার্স নয়, পাকাপাকিভাবে নাতবউ হয়ে গেছে তাই ঠাম্মিকে কড়া নজরে রাখবে সে। ঠাম্মি জানায় প্রথম যেদিনে আনন্দী লাহিড়ী বাড়িতে এসেছিল সেদিন থেকে ঠাম্মির মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে আনন্দী। এদিকে আনন্দীর জন্য ঠাম্মি তার আলমারি থেকে গয়না বের করতে থাকে। নাত বউয়ের জন্য তুলে রাখা আর গয়না আনন্দীর গলায় পরিয়ে দেয়।

ঠিক সেই সময় ঘরে আসে আদির বোন, সে এসে আনন্দীর গলা থেকে গয়না ছিনিয়ে নেয় এবং নিজের বলে অধিকার ফলাতে থাকে। সে সময় ঘরে উপস্থিত ছিল চৈতি। আদির বোন যখন নিজের গলায় গয়না ধরে পড়তে ব্যস্ত সেই সময় আনন্দী তার থেকে গয়নাটা নিয়ে নেয়। আর নিজের হাতে আনন্দী অয়ন্তিকাকে ওই গয়না পরিয়ে দেয়।

আরও পড়ুন: নিজেদের স্বার্থে বিসর্জন দিয়েছেন তিনটি শিশুর প্রাণ! ক্ষোভের মুখে ময়না-সম্রাট জুটি!

আদি আনন্দীর মাঝে তিতির

এদিকে তিতির মদ খেয়ে লাহিড়ী বাড়িতে আসে, তিতিরের গলা শুনে আদি নিচে নেমে আসে এবং তিতিরকে সামলাতে থাকে। তিতিরকে এর আগে এই অবস্থায় কখনোই দেখেনি আদি। তাই সামলানো যাচ্ছিল না তিতিরকে। উপর থেকে সবটা দেখতে থাকে আনন্দী। আর ঠিক সেই সময় আনন্দীর মনে আদি এবং তিতিরের নামে বানিয়ে কথা বলতে থাকে চৈতি। এই সব শুনে আনন্দীর মনে অনেক প্রশ্ন ওঠে। সেই সময় বিজয়া এসে আনন্দীকে বোঝাতে থাকে। বিজয়া আনন্দীকে বলে আনন্দীকে তার মিষ্টি কথার পাচন দিয়ে আদির মনে জায়গা করে নিতে হবে। এবারে দেখার অপেক্ষা আদি আনন্দীর সম্পর্ক কোন দিকে এগোয়।

Back to top button