কলকাতা ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে রাই! টাকার জন্য নোংরামির পথ বেছে নিল নীলু! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কোয়েল অনির্বানের এঙ্গেজমেন্ট এর আগেই রাই তাদের বিশেষ দিনে সেখানে উপস্থিত হয় এবং আগের দিন নীলু এবং কোয়েল মিলে যে রেস্টুরেন্টে দেখা করে সমস্ত প্ল্যান নিয়ে কথা বলছিল রাই সবকিছু রেকর্ড করে নেয়। আর অনির্বাণের সামনে আসল সত্যিটা তুলে ধরে। অনেক অপমান অবহেলা সহ্য করেছে রাই এতদিন ধরে। তার বোনকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে নীলু তার দিদির উপর হিংসায় বারবার প্রতিশোধ নিয়েছে।

নীলুর আসল চেহারা দেখার পর তো তার মা দাদা কেউই তাকে বাড়িতে এক মুহূর্ত রাখতে চায় না সঙ্গে সঙ্গে বাড়ি থেকে রাতের বেলা বের করে দিতে চায়। কিন্তু রাই সবাইকে অনুরোধ করে যেন রাতটুকু নীলুকে আশ্রয় দেয়। রাই বুঝতে পেরেছে তার প্রথম দিনই নীলুর প্রতি দুর্বল হওয়া ঠিক হয়নি। তার জন্য আজ নীলুর এত অধঃপতন। এবারে বোনের প্রতি এবার সত্যিই সব ভালোবাসা, মায়া ত্যাগ করল রাই।
মিঠিঝোরা আজকের পর্ব ২১ জানুয়ারি (Mithijhora Today Episode 21 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাই শহর থেকে দূরে যাওয়ার জন্য তার অফিসের স্যারকে অনুরোধ করে। কালিম্পং এ একটি অফিসে সে কাজের বিজ্ঞাপন দেখেছে, সেখানেই রাইয়ের স্যারের বন্ধু রয়েছে। তাই সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেন তিনি। এদিকে অনির্বাণও শহর থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
আর অন্যদিকে নীলু রোজগার করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু তার অতীতের কাজকর্মের জন্য কেউই থাকে কাজে ভরসা করতে পারছে না। আর নীলু এই জন্য রাইয়ের উপর আরো ক্ষেপে উঠে রাইয়ের ক্ষতি করার জন্য আবারো নতুন করে মতলব করতে থাকে। অন্যদিকে কোয়েল তো অনির্বাণের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে উঠেছে একটা হোটেলে গিয়ে। এবারে সেখানে গিয়েই উপস্থিত হয়ে নীলু।
আরও পড়ুনঃ একজন হিং’সুটে আর একজন ক্রি’মিনাল! জীবন নষ্ট করতে দু’ই বোনের জুরি মেলা ভার! কূটনীগিরিতে আপনাদের প্রিয় কে?
কোয়েল নীলুকে দায়ী করতে থাকে তার জন্যই আজ নাকি কোয়েলের এই অবস্থা। নীলু বলতে থাকে অনির্বানের সম্পত্তি দখল করার জন্যই কোয়েল তার সঙ্গে হাত মিলিয়েছে। এরকমভাবে দুজন দুজনকে দোষারোপ করতে থাকে। তারপর নীলু ভাবে আবার রাইয়ের ক্ষতি করা যায় কিভাবে। কিন্তু কোয়েল বলে সে নীলুর সঙ্গে হাত মিললে আর নতুন কোন সমস্যায় পড়তে চায় না। নীলু যেন তার নিজের পথ নিজে বেছে নেয়। তাই নীলু ঠিক করে এবার সে একাই তার দিদির সর্বনাশ করবে। আজকে তার জীবনের জন্য সে এখন রাইকে দোষী মনে করে।

