একজন হিং’সুটে আর একজন ক্রি’মিনাল! জীবন নষ্ট করতে দু’ই বোনের জুরি মেলা ভার! কূটনীগিরিতে আপনাদের প্রিয় কে?

বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে স্টার জলসার (Star jalsha) অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। আর অন্যদিকে জি বাংলা (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিঝোরা (Mithijhora) দুটি ধারাবাহিকই দীর্ঘ বেশ অনেকদিন ধরেই দর্শকের মন জয় করে আসছে। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে অনুরোধের ছোঁয়া চলছে টেলিভিশনের পর্দায়। অন্যদিকে মিঠিঝোরা দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলছে।
অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে বড় সোনার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু আর অন্যদিকে নীলু অর্থাৎ রাইয়ের বোনের চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী দেবাদৃতা বসু। বাস্তবে কিন্তু দেবাদৃতা এবং দেবপ্রিয়া দুই বোন। দুজনেই বেশ অনেক বছর ধরেই টেলিভিশনের পর্দায় কাজ করছে। বাস্তবের দুই বোনের মধ্যে অনেক মিল তো রয়েছে। তাদের ব্লগ ভিডিওতে আমরা মাঝেমধ্যেই সেই উদাহরণ পেয়ে থাকি। তবে রিল লাইফেও তাদের চরিত্রের বেশ অনেক মিল রয়েছে।
একদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সোনা যেমন দিনে দিনে হিংস্র হয়ে উঠছে তার চরিত্রটা নেগেটিভ করে দেখানো হচ্ছে অন্যদিকে নীলু অর্থাৎ দেবাদৃতার চরিত্রটাও যত দিন এগিয়েছে নেগেটিভ করে তোলা হয়েছে। দুই বোনের পেট ভর্তি হিংসা, বড় বোনকে কিভাবে জব্দ করা যায় কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তায় সবসময় দুজনের মাথায় ঘুরছে।
ছোটবেলায় সোনার চরিত্রটি ভীষণই মিষ্টি লাগতো দর্শকদের। তার আধো আধো কথায় ডায়লগ শুনতে ভীষণ পছন্দ করতেন দর্শক। চরিত্রটাও ভীষণই মিষ্টি ছিল। কিন্তু যতদিন এগিয়েছে সোনার চরিত্রটা তত নেগেটিভ হয়ে উঠেছে। ছোট বোনের প্রতি এত হিংসে দর্শকদের একেবারেই পছন্দ হচ্ছে।
আরও পড়ুনঃ কমেছে অ্যাক্রপলিসের বাজার! স্লট হারাচ্ছে শুভ বিবাহ! তবে কি তলানিতে সোনামণির জনপ্রিয়তা?
অন্যদিকে নীলু চরিত্রটিও প্রথম থেকে পজিটিভ ভাবে দেখানো হলেও ধীরে ধীরে কিন্তু নেগেটিভ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেভাবে নীলু প্রতিনিয়ত তার বড় দিদি রাইয়ের ক্ষতি করে চলেছে, তার সংসার ভাঙছে, বড় বড় অপরাধ করছে তাতে করে দর্শক এই চরিত্রটা একেবারেই পছন্দ করছে না দেখতে। আর এই দুই চরিত্রকে দেখেই দর্শকদের একাংশ সোশ্যাল মিডিয়াতে দুই বোনকে নিয়ে সমালোচনা শুরু করেছে। বিভিন্ন ফ্যান পেজ থেকে ট্রোল করা হচ্ছে।

