নীলু আর অনির্বাণ রাইয়ের জীবনে আপদ! এই দুই আপদের থেকে দিদিকে বাঁচাতে পারবে তো স্রোত?

বেশ কয়েক মাস হল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে মিঠিঝোরা (MithiJhora)। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে গিয়েছে এই ধারাবাহিক। এই মুহূর্তে টিআরপি না থাকলে সেই ধারাবাহিক খুব বেশি টেলিভিশনের পর্দায় নিজের সম্প্রচার চালিয়ে যেতে পারে না। তাই গল্পের প্লট আরো বেশি আকর্ষণীয় করে তুলে প্রতিযোগিতায় টিকে থেকেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রধান নায়িকা রাই নামক চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই এই মুহূর্তে অনেক বড় রোগের সাথে লড়াই করে সেই লড়াইয়ে জিতে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। তবে এখনো অব্দি অনেক আদর যত্ন বিশ্রাম প্রভৃতির প্রয়োজন রয়েছে তার। এর মাঝেই অনির্বাণ অনেক চাপ সৃষ্টি করেছে রাইয়ের ওপর। সেই সমস্ত কিছু সহ্য করে নিয়েছে ধারাবাহিকের নায়িকা। এইবার তার ওপর অত্যাধিক চাপ সৃষ্টি করল তার নিজের বোন নীলাঞ্জনা।

Bengali serial

মিঠিঝোরা আজকের পর্ব ১৮ সেপ্টেম্বর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 18 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নীলাঞ্জনা রাইকে দেখতে আসার নাম করে তার সঙ্গে রসিকতা করে কথা বলতে থাকে। এরপর নিজের জীবন নিয়ে একটা ধাঁধার সৃষ্টি করে। রাই বারবার বলতে থাকে তার শরীর খারাপ লাগছে এত ভাবতে গেলে। তারপরেও নীলাঞ্জনা সোজাসুজি ভাবে কিছুই বলতে চায় না। অনেক জিজ্ঞাসা করার পর সে আসল সত্যিটা সামনে আনে। নীলাঞ্জনা বলে, সে শৌর্য্যকে অনেক ভালবেসে ফেলেছে এবং তার সঙ্গেই সংসার করতে চায়। রাই যেনো একবার শৌর্য্যকে সবটা বুঝিয়ে বলে। স্রোত চলে আসায় এই অব্দি কথাবার্তা বলে নীলাঞ্জনা সেখান থেকে চলে যায়।

এর মাঝে একবার অনির্বাণ রাইকে ফোন করে। কিন্তু কোন রকম কোন কথা বলে না। রাই খুব সহজেই বুঝতে পেরে যায় ফোনটা তাকে ঠিক কে করতে পারে। এদিকে স্রোত এসে অনেক জোর করার পর রাই নীলাঞ্জনার বলা কথাগুলো সবটাই তাদেরকে জানায়। স্রোত খুব ভালো করেই জানতো নীলাঞ্জনা নিজের স্বার্থ ছাড়া শুধুমাত্র দিদিকে দেখার জন্য মোটেই আসবে না। তার সেই ধারণা মিলে যায়। রাই ঠিক করে সে একবার কথা বলবে শৌর্য্যর সাথে। যার ফল স্বরূপ চেয়ে তাকে ডেকেও পাঠায়।

আরও  পড়ুনঃ সবার সামনে চলে এল মিহির আসল পরিচয়! মধুবণীর কোল শূন্য করে কি চলে যাবে মিহি?

রাইয়ের কথায় অবাক শৌর্য্য

রাই নীলাঞ্জনার বলা সমস্ত কথা শৌর্য্যকে জানায়। শৌর্য্য তখন রাইকে বলে, “নীলু আমার সঙ্গে যেগুলো করেছে তারপর আমি ওর প্রতি ভালবাসা তো দূরে থাক ভালোলাগাটুকুও আনতে পারছি না। ও আমার থেকে টাকাগুলো খুব ভেবেচিন্তেই চেয়েছিল। তারপর হঠাৎ করে ওর মত পরিবর্তন হয়েছে। আর এখন ও এসব নাটক করতে শুরু করেছে। হয়তো তোমার অসুস্থতায় ও বুঝতে পেরেছে একদিন ওরও যদি এরকম কিছু হয় তাহলে হয়তো সব টাকাটাই চলে যাবে। ওই জন্য আবার নতুন করে নতুন নাটক শুরু করেছে।” রাই নিষ্পাপ মনে নীলাঞ্জনা কথাগুলো মেনে নেয় অন্যদিকে সে বাকিদের বলা কথাগুলোকেও ফেলতে পারে না।

Back to top button