সবার সামনে চলে এল মিহির আসল পরিচয়! মধুবণীর কোল শূন্য করে কি চলে যাবে মিহি?

বর্তমান সময়ের ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল জি বাংলার ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke prothom kache esechi)। এই ধারাবাহিকটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেত্রী মোহনা মাইতি এবং অভিনেতা সায়ন বোস। প্রতি সপ্তাহতেই ধারাবাহিকটি নতুন নতুন নিয়ে চমক নিয়ে আসলেও দর্শক মহলে তার খুব একটা প্রভাব ফেলতে পারেনি। শুরুর সময় থেকে দর্শকের মনে তেমনভাবে জায়গা তৈরি করতে পারেনি এই ধারাবাহিক।

বর্তমানে ধারাবাহিকের পর্বগুলিকে দেখানো হচ্ছে আমেরিকা থেকে আসার ঋকের কাকা এবং কাকিমা তাদের নিজেদের সন্তান মিহিকে ঠিকই চিনতে পেরেছে। মধুবণীর সরোগেসি পদ্ধতির সাহায্যে যে তারা মিহিকে পেয়েছে সেটা বুঝতেই খুব বেশি সময় লাগেনি তাদের। প্রথম দিকে মধুবণীকে চিনতে না পারলেও পরে ঠিকই চিনতে পারেন কাকিমা। এবং মধুবণীর মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন মিহিকে এখান থেকে তারা আমেরিকা নিয়ে যাবে।

Ke Prothom Kache Esechi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, কে প্রথম কাছে এসেছি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Ke Prothom Kache Esechi Today Episode 16 September, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১৬ সেপ্টেম্বর, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১৮ সেপ্টেম্বর (Ke Prothom Kache Esechi Today’s episode 18 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে মধুবণী ঋককে জানায় কিভাবে তার কাকিমা মধুবণীকে ভয় দেখিয়েছে মিহিকে এখান থেকে নিয়ে যাবে বলছে। এমনকি মধুবণী এটাও জানাই যে মিহিকে ছাড়া কিছুতেই বাঁচবে না। এইসব শুনে ঋকের কী করা উচিত সেটা ঠিক করতে পারেনা সে। শুধু মধুবণী জানিয়ে দেয় মিহিকে কিছুতেই নিজের কাছ থেকে হারাতে দেবে না সে। এদিকে ঋক আর কোন উপায় দেখতে না পেয়ে মধুবণীকে বলে তাদের এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সকলের চোখের আড়ালে মিহিকে নিয়ে চলে যেতে হবে কোথাও দূরে।

সেই কথা মতই সুটকেস গুছিয়ে ঋক মধুবণী মিহিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক এমন সময় তাদের পথ আটকে দাঁড়ায় রাঙা কাকা এবং রাঙা কাকিমা, তাদের সকলের মধ্যে কথা কাটাকাটির আওয়াজ পেয়ে ছুটে আসে বাড়ির প্রত্যেকে। এসে তাদের সবাইকে এক জায়গায় দেখে ঋকের এক কাকা জিজ্ঞেস করে তারা কোথাও ঘুরতে যাচ্ছে কিনা। এ কথা শোনার পর রাঙা কাকা সকলকে জানায় আজ সকলের সামনেই একটা সত্যি ফাঁস করতে চলেছে তারা। স্বাভাবিক ভাবেই এই কথা শুনে সকলেই অবাক হয়ে যান।

আর ওপড়ুনঃ ভাড়া বাড়ি থেকে নিজের বাড়ি! জীবন যুদ্ধের কথা বলতে বলতে কেঁদে ফেললেন আরাত্রিকা 

মহা সংকটে মধুবণী

এরপর রাঙা কাকা ঠাম্মিকে প্রশ্ন করে মিহির আসল বাবার নাম কি তারা জানে? অথবা মধুবণীর স্বামীর কি পরিচয় সেটা কি জানে কেউ? এই কথা শোনার পর ঠাম্মি জানায় এই সমস্ত কথা একান্তই মধুবণীর ব্যক্তিগত। তাই মধুবণীকে তারা কখনোই এই প্রশ্নগুলো করার প্রয়োজন মনে করেনি। এরপরই রাঙা কাকা জানান সেই সত্যিই সকলের সামনে তুলে ধরবেন তিনি। এবারে দেখার অপেক্ষায় ধারাবাহিকের আগামী পর্বে কি হয়। মিহি যে আসলে রাঙা কাকা এবং রাঙা কাকিমার সন্তান এবং মধুবণী যে টাকার জন্য নিজের গর্ভ ভাড়া দিয়েছে সে কথা কি সকলের সামনে জানিয়ে দেবে তারা?

Back to top button