জমে থাকা সমস্ত অভিমান উগরে দিল রাই! মান অভিমানের পালা মিটিয়ে রাই কি ফিরবে অনির্বাণের বুকে?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাই এটি সবকিছু মনে আছে সেই সন্দেহ তো আগেই করছিল যে বাড়িতে গাইছিল সেই বাড়ি মানুষজন স্বভাব দেখে ভাবছিল তাই হয়তো কোন কিছুর জন্য নিজেকে লুকিয়ে রেখেছে। কিন্তু তাও তারা রায়ের খোঁজখবর করে রায়ের পরিবারের সবাইকে সামনে নিয়ে আসে প্রায় কি করবে বুঝতে না পেরে অবশেষে মা দাদা সবাইকে এতদিন পর দেখে ঠিক নিজের পরিচয় দেয়।

রাইকে এতদিন পড়বে বাড়ির লোকেরা পেয়ে তো ভীষণ খুশি। রাই যে কিছু ভুলে যায়নি সে কথা জানতে পেরে বাড়ির সবাই খুশি। রাইও বাড়ির লোককে দেখে ভীষণ খুশি।
মিঠিঝোরা আজকের পর্ব ১৭ ফেব্রুয়ারি (Mithijhora Today Episode 17 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাইয়ের খোঁজ করতে করতে নীলুও সেখানে পৌঁছে যায়। নীলুকে দেখে তো অবাক হয়ে যায় সকলে। নীলু বারবার রাইয়ের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু কেউই তার কোনো কথা বিশ্বাস করতে চায় না। এদিকে স্রোত, তার মা সবাই তো রাইকে ভুল বোঝে। ভাবে রাই ইচ্ছে করেই নিজের স্বার্থের কথা ভেবে নিজেকে এতদিন লুকিয়ে রেখেছিল। কিন্তু রাই যে কেন নিজেকে সবার থেকে আড়াল করছিল কেউই জানে না।
আরও পড়ুনঃ “বিয়ের পর অনেক কিছুই বদলে যায়!”- বদলে গেছে আদৃত! কমে গেছে প্রেম? ব্যক্তিগত জীবন নিয়ে একি বললেন কৌশাম্বী!
নীলুর হাত থেকে বাঁচার জন্যই নিজেকে রাই আড়াল করে রেখেছিল। সে ভাবছিল যদি নীলু তার কোন ক্ষতি করে তাকে যদি মেরে ফেলে, সেই ভয়ে নিজেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু নীলু বারবার অস্বীকার করতে থাকে তার ওপর আসা সমস্ত অভিযোগ। এরপরে হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে অনির্বাণ। অনির্বাণকে দেখে তো রাই উত্তেজিত হয়ে পড়ে। অনির্বাণের মুখ পর্যন্ত দেখতে চায় না, ছুটে নিজেকে অন্য ঘরে বন্দি করে নেয়। তারপরই রাই অনির্বাণের উপর সমস্ত রাগ ক্ষোভ সমস্ত কিছু উগড়ে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

