“বিয়ের পর অনেক কিছুই বদলে যায়!”- বদলে গেছে আদৃত! কমে গেছে প্রেম? ব্যক্তিগত জীবন নিয়ে একি বললেন কৌশাম্বী!

কথায় আছে, বিয়ে নাকি দিল্লির লাড্ডু! খেলেও পস্তায় আবার না খেলেও পস্তায়। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই জেনে বুঝেই মানুষ এই দিল্লির লাড্ডুর স্বাদ পেতে চায়। তবে মধুচন্দ্রিমা কাটতে না কাটতেই সংসারের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দম্পতিরা (Couple)। রেহাই পেতে চায় সংসারের বেড়াজাল থেকে। এক কথা বলা যেতে পারে বিয়ের জিনিসটা তারকা হোক কিংবা সাধারণ মানুষ সবার ক্ষেত্রেই কম-বেশি একই অভিজ্ঞতা হয়।

তাই বর্তমানে বিয়ে নিয়ে নানান অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করা হয় টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এবং অর্পিতা মন্ডলকে। এই দুই অভিনেত্রীদের এখন ভরা সংসার, বিয়ে করার দাম্পত্য জীবন পার করেছে ৬ মাসেরও বেশী সময়। এই সময় দাঁড়িয়ে কৌশাম্বী এবং অর্পিতার দেওয়া এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দেখা যাচ্ছে বিয়ে নিয়ে নানান বাস্তবিক অভিজ্ঞতার কথা শেয়ার করছেন দুই অভিনেত্রী।

প্রসঙ্গত বলা যায়, গত বছর মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ‘মিঠাই’খ্যাত আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। অনেকেই মনে করেন মিঠাই ধারাবাহিকের মাধ্যমেই আদৃত-কৌশাম্বীর প্রেম এবং তা পরবর্তীকালে বিবাহে পরিণতি পায়। ইন্টারভিউয়ের শুরুতে, সাক্ষাৎকারে বিবাহিত জীবন কেমন চলছে জিজ্ঞাসা করায় দুই অভিনেত্রীরা বলে ওঠেন, টক-ঝাল-মিষ্টি দিয়ে মোরা তাদের বিবাহিত জীবন।

আরও পড়ুনঃ আদৌ কি আ’ত্মহত্যা নাকি পরিকল্পিত খু’ন? ১০ বছর আগের মৃ’ত্যু রহস্য আজও অধরা! কি হয়েছিল অভিনেত্রী দিশা গাঙ্গুলীর সঙ্গে?

প্রেমিক থেকে বরে পরিণত হওয়ার ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করায় ‘ফুলকি’ সিরিয়ালের এই দুই অভিনেত্রীরা বলেন, “প্রেমিক থাকার সময় বলতাম কবে যে বর হবে আর এখন সেই প্রেমিকটাকে খুঁজে পাওয়া যায় না”। জীবনে সার্বিকভাবে প্রভাব পড়া থেকে শুরু করে সম্পর্কের রোজনামচায় এসেছে পার্থক্য, বললেন লাবু অর্থাৎ অর্পিতা।

বিয়ের পর আদৃতের কী কী পরিবর্তন হয়েছে জিজ্ঞাসা করাতে কৌশাম্বী বলে ওঠে, “সবটা ক্যামেরায় বলা যাবে না” কিন্তু তাও তিনি বলেন, দিন কাজ সেরে বাড়ি ফিরে একে অপরের খেয়াল রাখা থেকে শুরু করে সারাদিনের জমে থাকা গল্প সবটাই হয় রোজকারের জীবনে। অভিনেত্রী আরও বলেন, “কিছুটা হলেও রেস্পন্সিবিলিটি নিতে শিখেছি” যা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সাথে কথায় অভিনেত্রীরা বলেন, বিয়ের পরেও প্রেম হয় কিন্তু তা অন্য রূপে। এক কথায় বলা যেতে পারে, অভিনেত্রীদের সাংসারিক জীবনের গল্প শুনে বেশ খুশি অনেক দর্শকেরাই।

Back to top button