জামিন পেয়ে ফের বাড়ি ফিরল নীলু! রাইয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল অনির্বাণ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে অনির্বাণ রাইকে খুঁজে পাওয়ার জন্য চারিদিকে হন্যে হয়ে ঘুরছে। তার বন্ধুর পুলিশ আত্মীয় বাড়ি গিয়ে তার থেকে সাহায্য চাইছে। এদিকে রাই যে বাড়িতে আছে তারা সবাই সন্দেহ করছে রাইয়ের হাবভাব দেখে। রাই আর বেশিদিন এখানে থাকতে চাইছে না।

Mithijhora today episode 11 February

রাই যে বাড়িতে রয়েছে সেই বাড়ির বড় ছেলে অনির্বাণের বন্ধুর বন্ধু। তার থেকেই সাহায্য চাইতে ছুটে যায় ওই দম্পতি যারা রাইকে উদ্ধার করেছিল। তাদের মনে হয় অনির্বাণের সাথে রাইয়ের কোন যোগসূত্র আছে। তাই তারা নিজেদের মতন খোঁজখবর নেওয়া শুরু করে।

মিঠিঝোরা আজকের পর্ব ১২ ফেব্রুয়ারি (Mithijhora Today Episode 12 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাই সবার সাথে কেনাকাটি করতে গেছে, সেখানে তো তার সবকিছুই চেনা। রাইয়ের ইচ্ছে করছে ছুটে গিয়ে বাড়ির সবার সাথে দেখা করতে। কিন্তু রাই এখনই সবার সামনে আসতে চায় না। এদিকে রাইয়ের অপেক্ষায় এখন বসে আছে তার বাড়ির লোক। অন্যদিকে নীলু জামিন পেয়ে গেছে। তাই সে বাড়িতে ফিরে গেছে। কিন্তু বাড়িতে তাকে দেখে সবাই অবাক, কেউই তাকে বাড়িতে ঢুকতে দিতে চায় না। নীলু নিজের মা কে অনেকভাবে ভুল বোঝাতে থাকে যে সে রাইয়ের কোন ক্ষতি করেনি, সবটা কোয়েলের প্ল্যান। কিন্তু নীলুর দাদা, বৌদি কেউই বিশ্বাস করতে চায় না।

আরও পড়ুনঃ “এরকম পটকা মাছ আমার বাড়িতে আছে, কুমড়ো পোটাস…”- অদ্ভুত সাজপোশাকে কটাক্ষের শিকার শ্রীলেখা মিত্র!

অন্যদিকে শপিং করতে গিয়ে হঠাৎই সেখানে রাইয়ের সামনে উপস্থিত হয় অনির্বাণ। অনির্বাণকে দেখে তো তার থেকে নিজেকে আড়াল করতে চায় রাই। কিন্তু অনির্বাণ ঠিকই রাইকে একঝলক দেখেই বুঝতে পেরেছে। তবে কোনোভাবে অনির্বাণের সামনে আসে না সে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button