“এরকম পটকা মাছ আমার বাড়িতে আছে, কুমড়ো পোটাস…”- অদ্ভুত সাজপোশাকে কটাক্ষের শিকার শ্রীলেখা মিত্র!

টলিউডের কন্ত্রভার্সিয়াল কুইন যদি কাউকে বলা হয় তাহলে প্রথমেই উঠে আসে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) নাম। বিভিন্ন বিষয়ে তিনি যতবারই মুখ খুলেছেন সেই কথাটা নিয়ে তৈরি হয়েছে তুমুল সমালোচনা। রাজনৈতিক বিষয় হোক বা টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) কোন বিষয় যখনই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, সত্যি কথা বলেছেন ততবার তাকে কোণ ঠাসা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু শ্রীলেখা কখনোই চুপ থাকেনি। বরাবরই সত্যিটাকে সত্যি বলে প্রকাশ করেছেন এবং সত্যি বলতে কখনো পিছপা হননি।
টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন শ্রীলেখা। তবে শেষ কয়েক বছর তাকে, টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। হতে পারে তার এই সত্যি কথা বলা, বেফাঁস মন্তব্যের কারণেই তিনি কাজ পান না। তবে সেই নিয়ে কখনোই আক্ষেপ ছিল না শ্রীলেখার। এর আগেও একাধিকবার টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
তবে এবারে দীর্ঘ কয়েক বছর বাদে বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। অনেকদিন পর আদিত্য বিক্রম সেনগুপ্তের ছবি ‘মায়ানগর’-এর হাত ধরে বড় পর্দায় শ্রীলেখা মিত্র। তাঁর এই ছবিটি ২০২১ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল। ২০২১ থেকে ২০২৫, বেশ লম্বা সময়ের পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেল মায়ানগর। গত শুক্রবার ছিল এই ছবির প্রিমিয়ার।
প্রিমিয়ারেই শ্রীলেখার লুক দেখে ট্রোল, সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। অভিনেত্রীর পোশাকের জন্য সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের কাছে হাসির পাত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে প্রিমিয়ারে একটি জাম কালারের শিফন শাড়ি, সঙ্গে একই কালারের ম্যাচিং ব্লাউজ পড়ে দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ বয়স এখন ৮০ ছুঁই ছুঁই! তবু কমেনি রূপের জেল্লা! কিভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন অভিনেত্রী? নিজেই সেই গোপন রহস্য ফাঁ’স করলেন অপর্ণা সেন!
আর অনেকেই অভিনেত্রীর এই লুক দেখে কমেন্ট বক্সে যা নয় তাই কমেন্ট করেছেন। সমালোচনা করেছেন অভিনেত্রীকে নিয়ে। অনেকেই কুমড়ো পটাশ, কুমড়ো, পটকা এই ধরনের নোংরা মন্তব্য ছুড়ে দিয়েছেন অভিনেত্রীর দিকে। যদিও নেটিজেনদের এই সমস্ত মন্তব্য অভিনেত্রীকে একেবারেই প্রভাবিত করতে পারেনা। কারণ অভিনেত্রীকে মাঝেমধ্যেই এই ধরনের ট্রোল, সমালোচনার স্বীকার হতে হয়।

