নোংরা মানসিকতার অনির্বাণ আর লোভী স্বার্থপর নীলু, একে অপরের পরিপূরক! দাবি দর্শকদের!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হল মিঠিঝোরা (Mithijhora)। এই চরিত্রটি দেখে অবাক হয়ে যাচ্ছেন দর্শক। এই ধারাবাহিকের নায়ক চরিত্রটিকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন সে নায়ক নয় সে ভিলেন আর ধারাবাহিকের সাইড চরিত্রকে এমন ভাবে সুন্দর করে তুলে ধরা হচ্ছে যেন মনে হচ্ছে সেই নায়িকার নায়ক। হ্যাঁ শৌর্য্য ও অনির্বাণ চরিত্রটাকেই এমন ভাবে তুলে ধরা হয়েছে যে দর্শকের মধ্যে দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক।
নীলু দীর্ঘদিন সংসার করার পরেও শোর্য্য তাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার পরেও সে ডিভোর্স করবার সময় একটা মোটা অঙ্কের খরপোশ দাবি করে নিজের লাভ-ক্ষতির কথা ভেবে। এরপর সে যখন জানতে পারে যে তার দিদি রাইয়ের ক্যান্সার হয়েছে আর এই রোগের চিকিৎসা করবার জন্য ৫ লক্ষ টাকা প্রয়োজন,তখন সে ভাবতে থাকে তার দেড় কোটি টাকা তো কম হয়ে যাবে।

তাই নীলু নিজের জীবনের এই লাভ-ক্ষতির হিসেব ভেবে সিদ্ধান্ত নেয় যে কোনভাবেই তার ডিভোর্স দেওয়া যাবে না। এইসব দেখে অবাক হয়ে যাচ্ছেন দর্শক। শৌর্য্যের মত ছেলেকে এত কাছ থেকে দেখেও তার প্রতি এতটুকুও ভালোবাসা নেই শুধু টাকার প্রতি লোভ, নিজের জীবনের লাভ-ক্ষতির হিসেব নীলু চরিত্রটাকে রীতিমতো খারাপ করে তুলেছে। অন্যদিকে গল্পের নায়ক অনির্বাণ সেও যেন হয়ে উঠেছে নীলুর পরিপূরক চরিত্র।
একবার নয় পরপর তিনবার রাইকে অবিশ্বাস করবার পরেও সে নির্দ্বিধায় চলে আসে ক্ষমা চাইতে এবং নিজের ভুলকে জাস্টিফাই করতে চায় তার একবারও মনে হয় না যে সে কত বড় অন্যায় করেছে এবং সে কোনভাবেই ক্ষমা পেতে পারে না। সে শুধু বারবার দাবি করতে থাকে রাই যেন তার জীবনে ফিরে আসে কিন্তু সে যে ক্ষমা পাওয়ার যোগ্য নয় সেটা তার একবারের জন্যও মনে হয় না। এইসব দেখে দর্শক ভাবেন,নোংরা মানসিকতার অনির্বাণ আর লোভী স্বার্থপর নীলু, একে অপরের পরিপূরক!দারুন মানাবে এই জুটি, দাবি দর্শকদের!
আরও পড়ুন: ভালোবাসায় সব সম্ভব! বেকার ছেলেকে বিয়ে করে একা সংসার টেনেছেন স্ত্রী! আজ সেই ছেলেই ভারতের প্রথম সারির সেরা অভিনেতা!
একজন পোস্ট করে লিখেছেন ,“অনির্বাণের পাশাপাশি নীলুরও মানসিক চিকিৎসা করা প্রয়োজন…ওর মানসিক স্থিরতা আসা অত্যন্ত জরুরী…নাহলে নিজেও শান্তিতে থাকবে না আর অন্যকেও থাকতে দেবে না…” এই পোষ্টের কমেন্ট বক্সে জনৈক দর্শক নিজেদের অভিমত ব্যক্ত করে লিখেছেন, অনির্বাণ এবং নীলুর মেন্টালিটি সিম তাদের মিল হওয়া উচিত আর রাইয়ের জন্য শৌর্য্য পারফেক্ট।

