ভালোবাসায় সব সম্ভব! বেকার ছেলেকে বিয়ে করে একা সংসার টেনেছেন স্ত্রী! আজ সেই ছেলেই ভারতের প্রথম সারির সেরা অভিনেতা!

প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। এই অভিনেতার (Actor) ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। প্রথম আলাপের সময় একজন পড়তেন একাদশ শ্রেণীতে আরেকজন পড়তেন নবম শ্রেণীতে। এই প্রথম আলাপ ঘটেছিল একজনের দাদার সাথে আরেকজনের দিদির বিয়েতে। সেখান থেকেই শুরু বন্ধুত্বের তারপর সময়ের সাথে সাথে বন্ধুত্ব গড়ায় প্রেমে। দীর্ঘ ১২ বছর সেই প্রেমের সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তারা। তারপর দুজনে মিলে সিদ্ধান্ত নেন বিয়ে করার।

কিন্তু কিন্তু বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া অত সহজ ছিল না তাদের জন্য। আত্মীয়তার সম্পর্ক থাকায় পরিবারের তরফ থেকে বিয়েতে মত পাওয়া ছিল খুবই কঠিন ব্যাপার। তার ওপর একজন করতেন শিক্ষকতা চাকরি আর আরেকজনের ভবিষ্যৎ তখনও অনিশ্চিত। তাদের দুজনের সম্পর্কের কথা পরিবার জানতে পারার পর প্রথমে আপত্তি করলেও দুজনে লড়াই করে পরিবারের সম্মতি আদায় করেন।

আজকের যুগে বেকার ছেলেদের সমাজে নেই কোন সম্মান। পদে পদে হতে হতে হয় অপমানিত এবং সহ্য করতে হয় লাঞ্ছনা। সেখানে এই অভিনেতা পাশে পেয়েছিলেন তার স্ত্রীকে। অভিনেতা যখন কাজ চেয়ে চেয়ে অনেকের দরজায় ঘুরে বেড়াচ্ছেন তখন অভিনেতার সংসার চালিয়েছেন তার স্ত্রী। শিক্ষা কথা করে চালিয়েছেন সংসার পাশে দাঁড়িয়েছেন স্বামীর জুগিয়েছেন সাহস। দীর্ঘ আট বছর ধরে বেকার স্বামীর ভার বহন করেছেন অভিনেতা স্ত্রী।

এমন স্ত্রীকে পাশে পেয়েছিলেন বলেই হয়তো অভিনেতা আজকে হতে পেরেছেন একজন বলিউডের সফল অভিনেতা। দীর্ঘ সংঘর্ষের পর বলিউডের বিভিন্ন জনপ্রিয় ছবির অংশ হতে পেরেছেন। যখন কাজ পেতেন না ,কয়েকটা সিনেমায় একদম ছোট ছোট কাজ পেতেন সেই সময় তার স্ত্রীই তাকে জোগাতেন লড়াই করা সাহস।

actor

এটা কোন বলিউড সিনেমার গল্পের মত শোনালেও এই গল্প আসলে এক বলিউডের অভিনেতার জীবনের সত্য কাহিনী। হ্যাঁ এটি আসলে বর্তমান সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) এবং তার স্ত্রী মৃদুলা ত্রিপাঠির জীবনের গল্প।

আরও পড়ুন: রাগী ঠামকে গুন্ডাদের ডেরায় দেখে চমকে গেল মিহি! কীকরে মায়ের কোলে ফিরবে সে?

২০০৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পংকজ এবং মৃদুলা। তারপরেই অভিনয়ে জীবন গড়তে মুম্বাই চলে আসেন পঙ্কজ স্ত্রীকে সাথে নিয়ে। কিন্তু মুম্বাই এসে কাজের জন্য প্রডিউসার দের দরজা দরজায় ঘুরতে হয়েছিল বহু বছর। দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে বলতে গেলে বেকারই ছিলেন পঙ্কজ ত্রিপাঠি। তখন তার স্ত্রী মৃদুলা ত্রিপাঠী একটি স্কুলে শিক্ষকতা চাকরি করে দুজনের সংসার চালান। পঙ্কজ কে যোগান অফুরন্ত সাহস সেই সাহসের উপর ভর করেই দীর্ঘ সংঘর্ষের পর বলিউডে একজন সফল অভিনেতা হতে পেরেছেন পঙ্কজ ত্রিপাঠি।

Back to top button