অসুস্থ রাইয়ের কাছে যাওয়ার জন্য পাগলামি শুরু করল অনির্বাণ! কী হতে চলেছে আগামী পর্বে?

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা ( Mithijhora )। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে যে সময় রাইয়ের সবথেকে বেশি প্রয়োজন ছিল অনির্বাণকে। সেই সময় রাইকে কাছে টেনে নেওয়ার বদলে বা তাকে মানসিকভাবে শক্তি যোগানোর বদলে শুধু সন্দেহ করে আঘাত দিয়ে গেছে অনির্বাণ। সে যে শুধু নিজে সন্দেহ করেছে তাই নয়, সে তার মনের মধ্যে থাকা সন্দেহ ছড়িয়ে দিয়েছে রাইয়ের মা ও দাদার মধ্যেও।রপর যখন সত্যিটা জানতে পেরেছে তখন ছুটতে ছুটতে হাসপাতালে এসেছে অনির্বাণ। কিন্তু সত্যের সেই প্রকাশও ঘটেছে এক সন্দেহের মধ্য দিয়ে! শৌর্য্যকে সে ফোন করেছিল রাই কোথায় আছে জানতে! কিন্তু তার জানতে চাওয়ার মধ্যে দিয়েও রাই সম্পর্কে নোংরা এবং কুৎসিত ইঙ্গিত ফুটে উঠেছে। যে আক্রমণ এবং ইঙ্গিত সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সব সত্য বলে দেয় শৌর্য্য।
নিজের ভুলটা অনির্বাণ বুঝতে চায় না
এরপর অনির্বাণ নিজের ভুলটা বুঝতে পেরে সবার আগে নিজের ভুলের দায় চাপায় নিজের মা এবং বাবার উপর। তারপর সে হাসপাতালে আসে এবং সে ভাবতে থাকে যে সে ক্ষমা চাইলে সবাই তাকে ক্ষমা করে দেবে। স্রোতকে সে বোঝাতে থাকে যে, স্রোত যেন একবার তার দিকটাও ভেবে দেখে। সে ভুল বুঝেছে কারণ পরিস্থিতিটাই এমন তৈরি হয়েছিল যে সবটা রাইয়ের বিপক্ষে ছিল!

এরপর শৌর্য্যকেও অনির্বাণ ক্ষমা চায় তার আচরণের জন্য। সবথেকে বড় কথা অনির্বাণ আগের মত পাগলামো করতে শুরু করে আর রাইয়ের সাথে সবকিছু ঠিক করে নেওয়ার কথা ভাবতে থাকে। সে একবারের জন্যও বুঝতে পারে না যে সে কত বড় একটা অপরাধ করে ফেলেছে! ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় যে, অনির্বাণ রাইকে একবার দেখার জন্য রীতিমতো পাগলামো করছে।
আরও পড়ুন: এতো ভালোবেসেও রাইয়ের মাথায় হাত রাখার অধিকার নেই শৌর্য্যর!এদিকে অধিকার পেয়েও হেলায় হারাল অনির্বাণ!
অনির্বাণ ডাক্তারের কাছে হাত জোড় করে এবং রিকোয়েস্ট করতে থাকে যেন একটিবার তাকে তার স্ত্রীকে দেখে দেওয়া হয়। কিন্তু রাই যেহেতু অসুস্থ তাই নার্স গিয়ে রাইকে জিজ্ঞেস করে যে তার হাজবেন্ড আছে, তিনি কি হাজবেন্ডের সাথে দেখা করতে চান? রাই নিজের সিদ্ধান্তে দৃঢ় থেকে জানায়, নাহ। সে দেখা করতে চায় না। অর্থাৎ অপারেশন টেবিলে যাওয়ার আগে রাই যে কথা বলেছিল সেই একই সিদ্ধান্তে সে দৃঢ় থাকল। দর্শক মনে করছেন রাই উচিত কাজ করেছে।

