হ’ঠাৎ গুরু’তর অ’সুস্থ হয়ে পড়লেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী! চারিদিকে পড়ে গেল শোর’গোল!

বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী লোপামুদ্রা সিনহা (Lopamudra Sinha)। পর্দায় যথেষ্ঠ দাপুটে অভিনেত্রী তিনি। অভিনয় করেছেন একাধিক ধারাবাহিকে। তবে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী! সেই খবর শুনে চিন্তায় টলিপাড়া।

বর্তমানে দাবদাহের যন্ত্রণায় অতিষ্ঠ বঙ্গবাসী। ঊর্ধমুখী পারদের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। একটানা গরমের মধ্যে শ্যুটিং করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি দূরদর্শনে খবর পাঠ করার সময় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী লোপামুদ্রা সিনহা। লাইভ খবর পাঠ করার মাঝেই অজ্ঞান হয়ে যায় তিনি। সেই খবর সামনে আসতে শোরগোল পড়ে যায় সর্বত্র।

অভিনেত্রী জানান, গরমের কারণে অসুস্থ বোধ করছিলেন তিনি। কিন্তু লাইভ খবর পাঠ হওয়ার সময় বিরতি নেওয়া সম্ভব হচ্ছিল না। অসুস্থতা নিয়ে ক্রমাগত খবর পাঠ করে চলছিলেন লোপামুদ্রা সিনহা। খবর পাঠের মাঝি হঠাৎ বিপি অত্যন্ত লো হয়ে যায় তাঁর! গুরুতর অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান অভিনেত্রী। তড়িঘড়ি তাঁকে সুস্থ করার জন্য ছুটে আসে টেকনিক্যাল টিম।

আরও পড়ুন: বাস কন্ডাক্টরের কথায় সুইটির আসল রূপ জেনে গেল পর্ণা! প্রথমবার নিজের বৌমার পাশে এসে দাঁড়ালো কৃষ্ণা!

অভিনেত্রী আরও বলেন, অনেকক্ষণ ধরেই অসুস্থতা বোধ করছিলেন তিনি। ভাবছিলেন একটু জল খেলে হয়তো ঠিক হয়ে যাবে। খবর পাঠের মাঝে জল খেয়ে বিরতি নিতে পারেননি তিনি। ‌পরবর্তীতে জল খেলেও শারীরিক অবনতির কারণে অজ্ঞান হয়ে যান লোপামুদ্রা সিনহা। গরমের কারণে অভিনেত্রীর এখানে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা চারিদিকে আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গরম থেকে বাঁচতে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অভিনেত্রী। ‌

Heatwave in Kolkata: জ্বালাপোড়া গরম! লাইভ সংবাদ পাঠের মাঝেই অজ্ঞান কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা, রইল ভিডিয়ো - Mithai Actress, DD National News reader Lopamudra Sinha fainted ...

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিও শেয়ার করে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী লোপামুদ্রা সিনহা। অভিনেত্রীর বাইশ বছরের অভিনয় জীবনে এমন ঘটনা এর আগে ঘটেনি বলে জানান তিনি। যেহেতু লাইভ খবর পাঠের সময় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাই দর্শকদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী। যদিও দর্শকরা প্রার্থনা করছেন অভিনেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

Back to top button