তেঁতুল পাতায় ফিরছে মিঠাই খ্যাত জনপ্রিয় নায়িকা! কে এই অভিনেত্রী?

স্টার জলসার (star Jalsha) পর্দায় আসছে নতুন ধারাবাহিক তেঁতুলপাতা (Tetul pata)। টিমওয়ার্কের প্রযোজিত এই ধারাবাহিকটির প্রথম ঝলক দেখেই বেশ উৎসাহী হয়ে পড়েছিলেন দর্শকরা। আর আগে বেশ কয়েকটি বাংলা এবং হিন্দি সিনেমায় সহ প্রযোজনার কাজ করেছে টিমওয়ার্ক। তবে এই প্রথমবার কোন ধারাবাহিকে প্রযোজনা করবেন তারা। জানা গেছে আসন্ন এই ধারাবাহিকটির কাহিনী লিখেছেন সকলের প্রিয় রাখি দি অর্থাৎ লেখিকা শাশ্বতী ঘোষ।

তেঁতুলপাতায় নায়কের ভূমিকায় থাকছেন গৌরব চ্যাটার্জী

সম্প্রতি জানা গেছে আসন্ন একান্নবর্তী পরিবারের গল্পের ওপর নির্মিত এই ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা গৌরব চ্যাটার্জী। ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমোতে গৌরবকে দেখেছেন দর্শকরা। বড় বড় চুল, অত্যন্ত শান্ত একটি ছেলে সে। গাঁটছড়া থেকে একেবারেই ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হয়েছেন গৌরব। তবে জানা গেছে এই ধারাবাহিকটিতে একেবারে অন্যভাবে দেখা যাবে গৌরবকে।

অরুণিমা নয়, তেঁতুলপাতায় নায়িকার চরিত্রে থাকছেন ঋতব্রতা দে

তেঁতুলপাতার নতুন প্রোমোতেই ফুটে উঠেছে একেবারে বলিউড স্টাইল। নিজের বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছে নায়িকা। ঠিক চেন্নাই এক্সপ্রেসের মতো ট্রেনের তার সঙ্গে দেখা হয় নায়কের। নায়কের হাত ধরেই ট্রেনে ওঠে নায়িকা। যদিও নায়কের থেকে একেবারেই আলাদা নায়িকা। অষ্টমীর মতো একটি চরিত্রের পর একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে ঋতব্রতা দেকে দেখবেন দর্শকরা। সেই নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দর্শক মহলে।

কোন কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে তেঁতুলপাতা ধারাবাহিকে?

জানা গেছে আসন্ন এই ধারাবাহিকটিতে গৌরব আর ঋতব্রতা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবেন অভিনেত্রী অনামিকা সাহা। আসন্ন এই ধারাবাহিকটিতে গৌরবের ঠাম্মির চরিত্রে তাকে দেখবে দর্শকরা। তাছাড়া গৌরবের কাকার চরিত্রে থাকবেন অভিনেতা দেবনাথ চ্যাটার্জী। যাকে কিছুদিন আগেই কথা ধারাবাহিকে কথার মামার চরিত্রে দেখেছেন দর্শকরা। তাছাড়াও দেবনাথ চ্যাটার্জীর ছেলের চরিত্রে দেখা যাবে অভিনেতা নীল চ্যাটার্জীকে। যদিও কোন গোপনে মন ভেসেছের মতো নেগেটিভ নয়, বরং আসন্ন এই ধারাবাহিকটিতে পজেটিভ চরিত্রে তাকে দেখবে দর্শকরা।

অভিনেতা সন্দীপ চক্রবর্তী, রোহিত মুখার্জীর মতো জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ধারাবাহিকটিতে। তাছাড়াও ফুলকির কাকিমা অর্থাৎ অভিনেত্রী কাবেরী সিংহ রায়কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখবেন দর্শকরা। তবে প্রোমো সামনে আসলেও এখনও জানা যায়নি ধারাবাহিকের সময়। তবে চলতি সময় স্টার জলসার টিআরপি দেখলে বলা যায় হরগৌরি পাইস হোটেল বা বঁধুয়ার সময় আসতে পারে এই ধারাবাহিকটি। তবে সন্ধ্যে সাড়ে ৭টার স্লটে আসার সম্ভাবনাই বেশি এক্ষেত্রে।

আরও পড়ুন: নিম ফুলের মধুতে ফিরছে ইচ্ছে পুতুলের নায়িকা! কোন চরিত্রে দেখা যাবে তাকে?

কোন অভিনেত্রীকে দেখা যাবে তেঁতুল পাতা ধারাবাহিকে?

তবে এবার শোনা গেল বড় খবর। তেঁতুল পাতায় দ্বিতীয় নায়িকার চরিত্রে থাকবেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। জানা গেছে তেঁতুল পাতার হাত ধরে পর্দায় ফিরেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। এর আগে খনার বচন, সৌদামিনীর সংসার, রানী রাসমণি, মিঠাই সহ বহু ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকরা। রানী রাসমণি ধারাবাহিকে গৌরবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল তুমি যে আমার মা ধারাবাহিকে। তারপর এই ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছেন ঐন্দ্রিলা। আসন্ন এই ধারাবাহিকটিতে তাকে দেখা যাবে গৌরবের বোনের ভূমিকায়। পজেটিভ চরিত্র হলেও শুরুর দিকে বেশ চমক রয়েছে ঐন্দ্রিলার চরিত্রে। সুতরাং বোঝাই যাচ্ছে জমজমাট হতে চলেছে তেঁতুলপাতা।

Bengali actress

Back to top button