খুশির খবর মিঠাই প্রেমীদের জন্য! মিঠাইয়ের প্রধান অভিনেতা থাকছেন ‘কে প্রথম কাছে এসেছি’তে প্রধান চরিত্রে!

জি বাংলার (Zee Bangla) আসছে নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)। শনিবার অন এয়ার হয়েছে আসন্ন ধারাবাহিকের প্রোমো। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে (Promo) দেখা যাচ্ছে, নায়িকা সিঙ্গেল মাদার। তাঁর একটি ছোট্ট মেয়ে রয়েছে। চাকরি করে মেয়েকে একা মানুষ করছে নায়িকা।ছোট্ট মেয়েটির নাম মিহি। স্কুলের পর মায়ের সঙ্গে অফিসে এসেছে সে। কাজ শেষ করে মেয়ে নিয়ে বাড়ি ফিরবে নায়িকা। কিন্তু হঠাৎ কোথায় চলে যায় ছোট্ট মিহি। খুঁজতে গিয়ে নায়িকা দেখে বসের কেবিনে বসে তার মেয়ে। কিন্তু বসের সঙ্গেই বেশ গল্প জমিয়ে ফেলেছে।
পরের দৃশ্যতে হয় পট পরিবর্তন। অফিস থেকে বেরোনোর সময় খুব বৃষ্টি হচ্ছে। আটো-বাস কিছুই পাওয়া যাচ্ছে না। সহকর্মীকে তার হাসব্যান্ড পিক আপ করবে। তখনই নায়ক আসে গাড়ি নিয়ে। মিহি গিয়ে উঠে পড়ে গাড়িতে। বাধ্য হয়ে বসের গাড়িতে করে বাড়ি ফেরে নায়িকা। বলে নামার সময় বলে তার ও বসের এই সম্পর্ক সকলে স্বাভাবিক ভাবে নেয় না। বস বলেন, “অস্বাভাবিক কিছু করেছি বলে তো মনে হয় না।”
গাড়ি থেকে মিহিকে নামানোর সময় নায়িকাকে সাহায্য করতে আসে নায়ক। সে বলে, মেয়েকে একাই মানুষ করছে। ছোটবেলা থেকে একা মানুষ করো অভ্যেস হয়ে গেছে তার। মনে মনে বলে, ভগবান দেখ আমি যেন দুর্বল না হয়ে পড়ি। জীবনের লড়াইটা যেন শেষ অবধি একাই লড়তে পাড়ি। তখনই মিহি বলে যদি মায়ের বস তার বাবা হত, তারা একসঙ্গে থাকত। মিহির কথা শুনে থমকে যায় দুজনেই। তারপর? একজন মেয়ের সিঙ্গেল মাদার হয়েও নতুন করে জীবন শুরু করার ও ভাল থাকার লড়াইয়ের গল্প বলবে এই ধারাবাহিক।
‘কে প্রথম কাছে এসেছি’ মুখ্য ভূমিকায় থাকছেন কারা কারা?
আসন্ন ধারাবাহিকের নায়িকা মধুবনীর চরিত্রে অভিনয় করছেন মোহনা মাইতিকে (Mohona Maity)। ‘গৌরী এলো’র পর জি বাংলার হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। মোহনার নায়কের ভূমিকায় থাকছেন সায়ন বসু (Sayan Basu)। এছাড়াও থাকছেন টেলিদুনিয়ার নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা।
আরও পড়ুন: অপরাজিতার জেদে ডিভোর্স দিতে বাধ্য হলো অনিকেত, বিচ্ছেদ আটকাতে তিস্তার রহস্য ফাঁস করলো শ্যামলী!
মিঠাই ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেতার দেখা মিলবে নয়া ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’তে
আসন্ন ধারাবাহিকে নায়কের দাদুর চরিত্রে থাকবেন জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী (Bishwajit Chakraborty)। এর আগে একাধিক সিনেমা ও ধারাবাহিকে দেখা মিলেছে তাঁর। নায়কের বাবার চরিত্রে দেখা যাবে দীপাঞ্জন ভট্টাচার্যকে। তিনিও টেলিভিশন জগতের পরিচিত মুখ। গত পাঁচদিন ধরে চলছে ধারাবাহিকের শুটিং। ইতিমধ্যে অন এয়ার ধারাবাহিকের প্রোমো। শীঘ্রই জি বাংলার পর্দায় সম্প্রচার শুরু হবে নয়া ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’।

