অপরাজিতার জেদে ডিভোর্স দিতে বাধ্য হলো অনিকেত, বিচ্ছেদ আটকাতে তিস্তার রহস্য ফাঁস করলো শ্যামলী!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি বেশ জমজমাট হয়ে উঠেছে। ধারাবাহিকের নায়িকার জীবনে এলো অনেক বড় চমক। নায়কের সাথে বিচ্ছেদ ঘটতে চলেছে তার। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বেশ ভালো একটা জায়গায় অবস্থান করছে কোন গোপনে মন ভেসেতে ধারাবাহিকটি। ধারাবাহিকের টিআরপি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, কিছুদিন ধরে শ্যামলী খুব ভালো ছিল। তার মনে হয়েছিল স্যার তাকে ডিভোর্স দিয়ে চায় না। এর মাঝে ঘটে যায় অনেক কিছু। বড় করে পালন করা হয় রবীন্দ্র জয়ন্তী উৎসব। একসাথে নাচে গানে নাটকে মেতে ওঠে অনিকেত শ্যামলী। বাড়ির অনেকেই তাদের এই একসাথে থাকাটাকে সহ্য করতে পারেনি। সবকিছু কেমন যেন স্বপ্নের মতন মনে হচ্ছিল শ্যামলীর। এবার হঠাৎ করেই এই দিবা স্বপ্ন ভেঙ্গে গেল তার।
জোর করে অনেকের সম্মতি নিল অপরাজিতা
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনিকেত ঘরে বসে চিন্তা করছিল, শ্যামলীকে ডিভোর্স দেওয়ার বিষয়টা কিভাবে এড়িয়ে যাওয়া যায়। কারণ যে মেয়েটা তার জন্য তাদের গোটা পরিবারের জন্য এত কিছু করেছে তাকে এভাবে তাড়িয়ে দিতে মন চাইছিল না অনিকেতের। এদিকে মামণির কথাও ফেলতে পারছিল না সে। এইসব নিয়েই অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকে ধারাবাহিকের নায়ক। ঠিক তখনই তার ঘরে এসে উপস্থিত হয় সূর্য। সে তাড়াতাড়ি অনিকেতকে তাদের ঘরে আসতে বলে। অনিকেত বাবার সাথে তার ঘরে চলে যায়।
অনিকেত ঘরে গিয়ে দেখে অপরাজিতা ব্যাগ পত্র গুছিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। অনিকেত তাকে অনেক আটকানোর চেষ্টা করে। তখন অপরাজিতা বলে, “এর আগেও আমাদের মধ্যে এরকম মেয়ে নিয়ে ঝামেলা হয়েছে। সেইবার তুই আমার থেকে দূরে চলে গিয়েছিলি। আর এইবার আমি চলে যাচ্ছি। তুই যদি চাস আমি না যাই তাহলে আমার আর শ্যামলের মধ্যে থেকে একজনকে বেছে নে।” নিজের অনিচ্ছা সত্ত্বেও মামুনিকেই বেছে নেয় অনিকেত।
আরও পড়ুন: রাজনাথের কথা শুনে জ্যাসের উপর বিশ্বাস হারালো কৌশিকী! স্বামীকে ন্যায় বিচার দিতে নিজের লক্ষ্যে অনড় জগদ্ধাত্রী!
শ্যামলীকে ডিভোর্স দিলো অনিকেত
এর পরের দিনই উকিল বাবু এসে ডিভোর্স পেপার দিয়ে যায়। শ্যামলীকে নিজের ঘরে ডাকে অনিকেত। এরপর কিছু এলোমেলো ছন্নছাড়া কথাবার্তা বলতে থাকে সে। শ্যামলী বুঝতে পারে স্যারের নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তারপর আসল কথাটা বলতেই শ্যামলী আকাশ থেকে পড়ে। অনিকেত ভেবেছিল শ্যামলী হয়তো অনেক ঝামেলায় করবে। কিন্তু শ্যামলী বলে, অনিকেত তার কাছে ভগবান আর ভগবান চাইলে সে তার জীবনটাও দিয়ে দিতে পারে। শ্যামলীর কথায় অবাক হয়ে যায় অনিকেত।

