আবারও জি বাংলায় মিহি! এবার কোন সিরিয়ালে? কার সাথে? রয়েছে বিরাট চমক

ধারাবাহিক জগতে প্রতিদিনই নতুন নতুন অনেক শিল্পী অভিনয়ের সুযোগ পেয়ে থাকে। তেমনি অনেক শিশুশিল্পীও উঠে আসে এই ধারাবাহিক জগতের হাত ধরে। ধারাবাহিকের (Serial) হাত ধরে আত্মপ্রকাশের সাথে সাথে তারা অভিনয় জগতে নিজেদের পরিচয় গড়ে তোলে। সেরকমই একজন জনপ্রিয় শিশু শিল্পী হল রাধিকা কর্মকার (Radhika karmakar)। মাত্র কয়েক মাস হল অভিনয় জগতে পা রেখেছে রাধিকা, এরই মধ্যে জয় করে নিয়েছে অসংখ্য মানুষের মন।

দাদাগিরির হাত ধরে প্রথম দর্শক মহলে ভাইরাল হয়েছিল রাধিকা। তার ঝালমুড়ি মাখা এবং দাদাগিরির মঞ্চে তার মিষ্টি মিষ্টি কথা এখনো মনে আছে দর্শকদের। এরপরই রাধিকা সুযোগ পায় জি বাংলা সঙ্গে কাজ করার। তার প্রথম ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। যা কিছুদিন আগেই শেষ হয়েছে।ধারাবাহিকের রাধিকার অভিনয় প্রত্যেকের মন জয় করে নিয়েছে। এত অল্প বয়সে যে ক্যামেরার সামনে এতটা সাবলীল অভিনয় করেছে সে তা সত্যি প্রশংসনীয়।

রাধিকার আসল বাড়ি দুর্গাপুরে। আপাতত পরিবারের সঙ্গে কলকাতাতেই থাকছে রাধিকা, এখানেই পড়াশোনা করছে। তার বয়স মাত্র চার। এই চার বছর বয়সে অভিনয় জগতে সুযোগ পাওয়া কিন্তু মুখের কথা নয়। অনেক ছোটবেলা থেকেই রাধিকার মা সোশ্যাল মিডিয়াতে মেয়ের বিভিন্ন ভিডিও পোস্ট করতেন। সেই থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছিল রাধিকা। তার মিষ্টি মিষ্টি ভিডিও আধো আধো কথা প্রত্যেকেই ভালোবাসতেন।

নতুন ধারাবাহিকের ফিরছে রাধিকা

দাদাগিরির মঞ্চে এসে আরো ভাইরাল হয়ে যায় রাধিকা। সুযোগ পায় ধারাবাহিককে কাজ করার। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি খুব বেশিদিন চলেনি টিভির পর্দায়। তবে রাধিকা মিহির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকটি শেষ হবার পর থেকেই দর্শকরা প্রশ্ন করছেন কবে আবার রাধিকা কে টিভির পর্দায় দেখা যাবে। এবারে তাদের জন্যই রইল দারুন সুখবর।

আরও পড়ুনঃ রুদ্রর প্ল্যান ভেস্তে দিয়ে মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলো ফুলকি! ধুন্দুমার আজকের পর্ব

শীঘ্রই জি বাংলার পর্দায় আবারও দেখা যেতে চলেছে রাধিকাকে। জি বাংলার পর্দায় নতুন কাজ নিয়ে আসছে রাধিকা, ইতিমধ্যেই তার এক ঝলক দেখা গিয়েছে। তবে নতুন কোন ধারাবাহিক নয় এবারে জি বাংলার রান্নাঘরে দেখা যেতে চলেছে রাধিকাকে। রাধিকার ফেসবুক ইনস্টাগ্রামে একটি চ্যানেল রয়েছে। সেখান থেকে বিভিন্ন ভিডিও পোস্ট করে রাধিকার মা। সেই ফেসবুক পেজেই দেখা গিয়েছে রান্নাঘরের বিটিএস-এর কিছু মুহূর্ত। সেখানে রাধিকার মাকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

Back to top button