কলকাঠি নাড়াল কূটনী পিপি! মাকে দূরে ঠেলে দিল মিহি! মেয়ের মনে কি ফের জায়গা তৈরি করতে পারবে মধুবনী?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরু থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে দিনে দিনে আরও জমে উঠছে ধারাবাহিকের গল্প। মিহির ভূমিকায় অভিনয় করে দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে মিহি চরিত্রাভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar)। পাশাপাশি ঋক ও মধুবনীর ভূমিকায় অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti) এবং সায়ন বসুর (Sayan Bose) জুটিও ভীষণ পছন্দ করছেন দর্শকরা।

তবে বর্তমানে মিহি, মধুবনী ও ঋকের জীবনে নেমে এসেছে সমস্যা। সৌভিককে মিহির বাবা ভেবে বসেছে ঋক আর সেই সুযোগটাই এখন নিচ্ছে সৌভিক। তবে নিজের অতীতের ব্যাপারে ঋকেও সবটা খুলে বলছে না মধুবনী আর সেই কারণে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে ঋক ও মধুবনীর মধ্যে। এদিকে মধুবনীর বিরুদ্ধে মিহির মন বিষিয়ে দিচ্ছে রুমি। আর ফলে দূরত্ব তৈরি হচ্ছে ঋক ও মিহির মাঝে।

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২৬ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 25 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ঝুলনের জন্য বাড়িতে রাধামাধবের পুজোর আয়োজন করেছেন ঠাম্মি। আর সেই কারণেই মিষ্টির অর্ডার দিতে বলা হয় মধুবনীকে। সঠিক সময়ে মিষ্টির অর্ডার দিয়ে দেয় মধুবনী। কিন্তু পরক্ষণেই মিষ্টির দোকানে ফোন করে মিষ্টি অর্ডার বাতিল করিয়ে দেন ঋকের ছোট কাকিমা। তবে ঠাম্মির কথা মতো বাড়ির সমস্ত কাজ করে ফেলে মধুবনী। এরপরই সে যায় মিহির জন্য পোস্তর বড়া বানাতে।

জি বাংলা, বাংলা ধারাবাহিক, বাংলা টেলিভিশন, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ২১ আগষ্ট, মোহনা মাইতি, সায়ন বসু, রাধিকা কর্মকার, Zee Bangla, Bengali Serial, Bengali television, ke prothom kache esechi, ke prothom kache esechi today episode, ke prothom kache esechi today episode 21 August, Mohona Maiti, sayan Bose, Radhika karmakar

তবে সেই সময় রান্না ঘরে চলে আসেন ঠাম্মি। মধুবনীকে আমিষ রান্নার শীলনড়া নিতে দেখেই রাগারাগি করতে থাকেন তিনি। ঠাম্মির কথায় ফের শীলনড়া রেখে দেয় মধুবনী। এদিকে সৌভিকের সঙ্গে মিহির দেখা করতে একটি ক্যাফেতে নিয়ে যায় ঋক। আর সেইসঙ্গে সৌভিককে দিয়ে দেয় একগুচ্ছ টাকা। কিন্তু টাকা দেখেই লোভ জাগে সৌভিকের মনে। সে ভেবেই নেয় এইভাবেই ঋকের থেকে মিহির বাবার পরিচয়ে টাকা নেবে সে।

আরো পড়ুন: ‘টলিপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর’, তিলোত্তমা কান্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন ছোটপর্দার তারকারা!

মধুবনীর ওপর রেগে গেল মিহি

এদিকে স্কুল থেকে বাড়িতে এসেই মায়ের ওপর রেগে যায় মিহি। এমনকি খাওয়ারের থালায় ঠেলে সরিয়ে দেয় সে। তবে রুমির সঙ্গে মিহিকে ভালোভাবে আচরণ করতে দেখে খুটকা লাগে মধুবনীর। সে ভাবতে থাকে হঠাৎ এমন কি হল যে মিহি এমন আচরণ করছে। এরপরই দেখা যায় যথাসময়ে আসেনি মিষ্টি। দোকানে ফোন করে মধুবনী জানতে পারে মিষ্টির অর্ডার বাতিল করা হয়েছে। এরপরই ঋককে গাঢ় দুধ আনতে বলে মধুবনী। আর শুরু করে মিষ্টি বানানো। মধুবনী কি পারবে সময় মতো মিষ্টি বানাতে? জানা যাবে আসন্ন পর্বে।

Back to top button