সার্থকের কথা শুনে রেগে গেল নায়িকা! সার্থক স্রোতের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ালো রাই

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় অনেকগুলি নতুন ধারাবাহিক এসেছে এবং বেশ কিছু ধারাবাহিক প্রায় এক বছরের উপর নিজের সম্প্রচার চালিয়ে যাচ্ছে। এই সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে যে ধারাবাহিকগুলি দর্শক মহলে চর্চার একটি অন্যতম অঙ্গ হয়ে উঠেছে তার মধ্যে প্রধান হল মিঠিঝোরা (MithiJhora)। এই ধারাবাহিকের নায়িকা রাই দর্শকদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

নিজের জীবনে অনেক কষ্ট করেছে ধারাবাহিকের নায়িকা রাই। বাবা মারা যাওয়ার পর থেকে একটা দিনের জন্য শান্তিতেই নির্বিঘ্নে থাকতে পারেনি সে। সব সময় বাড়ির লোকেদের কাছ থেকে মানসিকভাবে নির্যাতিত হতে হয়েছে তাকে। নিজের ভালোবাসার মানুষের সমর্থন অব্দি পায়নি ধারাবাহিকের নায়িকা। তাও কখনো যুদ্ধ ছেড়ে অন্য পথে হাঁটার কথা চিন্তা করেনি সে। কারণ তার কাঁধে রয়েছে তার গোটা পরিবারের দায়িত্ব।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই খুব খুশি তার বোনের কাজ কারবার দেখে। সে বুঝতে পারছে তার বোন স্রোত একটু একটু করে প্রেমে পড়ছে। তার জীবনেও কেউ এসেছে যাকে নিয়ে সে দিন রাত ভাবছে। সব সময় সব ক্ষেত্রে নিজের বোনকে সমর্থন করেছে রাই। স্রোতের সাথে ভালো কিছু হলে সব থেকে বেশি খুশি যে মানুষটা হয় সে হলো রাই। কিন্তু বোঝার এই প্রথমবার নিজের বোনের পছন্দের সাথে নিজের পছন্দটাকে মেলাতে পারছে না ধারাবাহিকের নায়িকা।

সার্থকের কথা শুনে রেগে গেলো রাই

সার্থক অনির্বাণের উপস্থিতিতে সবার সামনে বলে, “বোনগুলো শুধুমাত্র ছেলেদের কষ্ট দিয়ে ভালো থাকে। তারপর ছেলেগুলোর কি হয় সেটা আর দেখতে আসে না।” এটা শুনেই রাই সবার সামনে স্রোতকে বলে, এ আর যাকে খুশি হোক, এই ছেলেকে যেন বিয়ে না করে। সম্পর্কের শুরুতেই বিরাট ধাক্কা খায় স্রোত আর সার্থকের ভালোবাসা। একটু একটু করে গড়ে ওঠা এই ভালোবাসা অনুমোদন হারায় ধারাবাহিকের নায়িকার। তবে কি স্রোত সার্থক কখনো এক হতে পারবে না?

আরো পড়ুন: প্রেমে পড়েছেন সৌমীতৃষা, সমাজ মাধ্যমের পাতায় নিজেই জানালেন মনের মানুষের নাম!

না, এমন কিছু ঘটবে না। কারণ এই সমগ্র ঘটনাটি ঘটেছে এক সাক্ষাৎকারে। এই সাক্ষাৎকারে উপস্থিত ছিল ধারাবাহিকের দুই নায়িকা এবং দুই নায়ক। একসঙ্গে গল্প গুজব করতে করতেই হঠাৎ করে সার্থক এই কথাটা জানায়। তারপর মজা করে ইয়ার্কির ছলেই রাই বলে এই ছেলেকে বিয়ে করা চলবে না। বর্তমানে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই গল্প। সার্থক আর স্রোতের রসায়ন দিন দিন যেন আরো বেশি করে জমে উঠছে। আপনাদের কেমন লাগে এই জুটিকে?

Back to top button