ভেঙে গেল মেহেন্দি উৎসবের সংসার! উৎসবের কুকীর্তি মেহেন্দিকে জানিয়ে দিল মালা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। বেশ কয়েকবার বেঙ্গল টপারেরও খিতাব জিতেছে ধারাবাহিকটি। পর্দায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং সৌম্যদীপ মুখার্জীর (Soumyadeep Mukherjee) দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। যদিও বর্তমানে আগের জনপ্রিয়তা হারিয়েছে জগদ্ধাত্রী। তবে তারই মাঝে ধারাবাহিকে এসেছে নতুন টুইস্ট।
বর্তমানে ধারাবাহিকের গল্প জমে উঠেছে মালা চ্যাটার্জীকে নিয়ে। আহত হয়েছেন মালা চ্যাটার্জী আর সেই কেসেরই দায়ভার গিয়ে পড়ে জগদ্ধাত্রীর কাঁধে। সাধুদার দেখানো টেক্সের বিল এবং নানা তথ্য দেখে অবশেষে কেসটা হাতে নিয়ে রাজি হয় জগদ্ধাত্রী। সিকিউরিটি গার্ডের থেকে সে জানতে পারে মালার স্বামী লম্বা এবং তার দাড়ি আছে। এদিকে উৎসবকে সোজা পথে আনতে উৎসবের থেকে সমস্ত সুযোগ সুবিধা ছিনিয়ে নিয়ে উৎসবকে ভালো মানুষ তৈরি করার চেষ্টা করতে থাকেন কৌশিকী।
জগদ্ধাত্রী আজকের পর্ব ১৩ আগষ্ট (Jagaddhatri Today Episode 13 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে উৎসবের জন্য খাওয়ার নিয়ে অফিসে এসেছেন বৈদেহী। কিন্তু উৎসবকে ফাইভ স্টার হোটেলের খাওয়ার খেতে দিতে নারাজ কৌশিকী। এই নিয়েই বেশ খানিকক্ষণ ধরে কৌশিকী আর বৈদেহীর মুখে চলে বাকবিতণ্ডা। যদিও বৈদেহীর জেদ দেখে শেষমেশ রাজি হয়ে যান কৌশিকী। তবে সে ভালোই বুঝতে পারে উৎসবকে এইভাবে জব্দ করতে পারবে না সে।
এদিকে সেই সিকিউরিটি গার্ডকে অফিসে ডেকে পাঠায় জগদ্ধাত্রী। একটি ছবি দেখিয়ে সে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে এই ব্যক্তি মালা চ্যাটার্জীর স্বামী কিনা। কিন্তু এবার জগদ্ধাত্রীর সামনে নিজের বয়ান বদলে দেয় সেই সিকিউরিটি গার্ড। যা দেখে এবার সিকিউরিটি গার্ডের গায়ে হাত তোলে জ্যাস। সেই ব্যক্তি জগদ্ধাত্রীকে বলে এইভাবে জগদ্ধাত্রী তার গায়ে হাত তুলতে পারে না। সিকিউরিটি গার্ডের কথাবার্তা শুনে জগদ্ধাত্রী বুঝে যায় এই ব্যক্তিকে সবটা শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে। এরপরই তাকে চলে যেতে বলে জ্যাস।
আরও পড়ুন: নেই গ্রাজুয়েশন ডিগ্রী! তাও একা হাতে সংসারের হাল ধরেছে শ্রী❗মন ছুয়ে গেল অমর সঙ্গীর আজকের পর্ব
মালার কথা শুনে চমকে মেহেন্দি
অন্যদিকে দেখা যায় মেহেন্দিকে ফোন করে মালা। তিনি মেহেন্দিকে জিজ্ঞাসা করেন মেহেন্দি স্বামী কে? মেহেন্দি তার পরিচয় জিজ্ঞাসা করতেই তিনি বলেন তার পরিচয় জানলে মেহেন্দির জীবন তছনছ হয়ে যাবে। এমনকি মেহেন্দিকে নিজের সিঁথির সিঁদুর বাঁচিয়ে রাখার পরামর্শও দেয় মালা। মালার মুখে এইসব শুনেই বিচলিত হয়ে যায় মেহেন্দি। অ্যাপ থেকে সে জানতে পারে সিমটা উৎসবের নামে রেজিস্টার করা। এরপরই উৎসব বাড়ি আসতেই এই নিয়ে প্রশ্ন করতে শুরু করে মেহেন্দি। সিমের কথা আসতেই চুপ করে যায় উৎসব। তবে কি এবার ভেঙে যাবে উৎসব, মেহেন্দির সংসার? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

