নেই গ্রাজুয়েশন ডিগ্রী! তাও একা হাতে সংসারের হাল ধরেছে শ্রী! মন ছুয়ে গেল অমর সঙ্গীর আজকের পর্ব

গতকাল থেকেই জি বাংলার (Zee Bangla) পর্দায় দুপুর ২ টো ৩০ মিনিটে সম্প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী (Amor Songi)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এন আইডিয়াসের হাত ধরে ছোটপর্দায় ভালোবাসার এক ভিন্ন ধাঁচের গল্প নিয়ে এসেছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee) এবং শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন একঝাঁক টলি তারকা।

ধারাবাহিকের গতকালের পর্বেই দেখা গেছে মধ্যবিত্ত বাড়ির গাড়ির মেকানিক রাজ। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তার চোখেও রয়েছে বড়লোক হওয়ার স্বপ্ন। তবে কাউকে ঠকিয়ে নয়, সে চায় সারাজীবন ভালো মানুষ হয়ে থাকতে। এদিকে এক সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে শ্রী। কাজ করে এক কোম্পানিতে সেল্স গার্ল হিসেবে। গ্র্যাজুয়েশনের গণ্ডি না পারলেও নিজের সামান্য যোগ্যতার দ্বারাই বাবা, দাদার পাশে দাঁড়িয়েছে সে।

অমর সঙ্গীর আজকের পর্ব ১৩ আগষ্ট (Amor Sangi Today Episode 13 August)

ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে শ্রী যে শো রুমে কাজ করে সেই শো রুমে আসবে রাজ। আর তখনই তার সঙ্গে ধাক্কা লাগবে শ্রী। শ্রীকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে যাবে রাজ। কিন্তু জল পায়ে রাজ শো রুমে চলে এসেছে দেখে রাজের ওপর রেগে যায় শ্রী। যদিও শুট, বুট পড়া রাজকে দেখে তাকে শো রুম থেকে বের করে দিয়ে নিজেই শো রুম পরিস্কার করে চলে যায় সে। তবে শ্রীকে প্রথম দেখার পর থেকেই শ্রীর কথাই ভাবতে থাকে রাজ।

এদিকে বাড়িতে গিয়ে মায়ের কথা মতো তৈরি হয়ে যায় শ্রী। বাড়িতে তাকে দেখতে আসে এমবিএ করা পাত্র। শ্রী রূপ দেখে শ্রীকে পছন্দ হলেও যখন তারা জানতে পারেন শ্রী গ্র্যাজুয়েশন করেনি আর বর্তমানে সে একজন সেল্স গার্লের চাকরি করছে তখনই বেঁকে বলে ছেলের মা। অপমান করতে থাকেন শ্রী বাবা-মাকে। যা দেখে প্রতিবাদ করে শ্রী। সে জানায় সে নিজের চাকরির ওপর গর্ব প্রকাশ করে। আর তার উপার্জিত অর্থ দিয়ে সে তার বাবা মাকেই দেখবে। এরপরই বিয়ে ভেঙে দেয় শ্রী।

আরো পড়ুন: স্বামীর অধিকার ফলাতে ব্যস্ত অনির্বাণ! তীব্র প্রতিবাদ জানালো রাই!

শ্রীর ভূমিকায় দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন শ্যামৌপ্তি

ধারাবাহিকের এই দুই পর্বেই শ্রী ভূমিকায় দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। শ্রীর মতো বাস্তববাদী, সৎ, নিষ্ঠাবাদ, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা একজন মহিলা চরিত্র মন জয় করে নিয়েছে দর্শকদের। একজন সাধারণ উচ্চমাধ্যমিক পাশ হয়েও যেভাবে সে নিজের যোগ্যতায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তা দেখে ভীষণ খুশি দর্শকরা। সকলের এখন অপেক্ষা করছে ধারাবাহিকের আসন্ন পর্বের।

Back to top button