ঠিক কি কারনে ভেঙে গেল নুসরাত মিমির বন্ধুত্ব? এইবার নিজের মুখেই সেই কারণ জানালেন মিমি

কেরিয়ারের তাড়নায় এবং সাফল্যতার চূড়ায় পৌঁছতে বর্তমানে যেখানে নায়ক নায়িকারা পরস্পর পরস্পরকে টেক্কা দিয়ে সফলতার শীর্ষে পৌঁছতে চায়, সেখানে এক অন্যরকম বন্ধুত্বের নজির তৈরি করেছিলেন টলিউডের (Tollywood) দুই জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান।
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহানকে (Nusrat Jahan) টলিউডের বেস্ট ফ্রেন্ডস বললেও হয়তো কম বলা হবে। একে অপরের যেন হরিহর আত্মা তাঁরা। প্রায় একইসঙ্গে অভিনয় জগতে পা রেখেছিলেন আজকের এই দুই জনপ্রিয় অভিনেত্রী।
তাদের বন্ধুত্ব যে কেবল অভিনয় জগতেই থেমেছিল তেমনটা কিন্তু নয়। অভিনয় জগত থেকে বেরিয়ে অর্থাৎ নিজের কর্মজীবনের বাইরেও একে অপরের প্রকৃত বন্ধু হয়ে উঠেছিলেন তারা। যেকোন বিপদেই যে কোন আনন্দে পাশাপাশি দেখা যেত দুজনকে। একই সঙ্গে একই দলে যোগ দিয়ে সংসদের ভূমিকায় কাজও করেছেন তারা।
তবে হঠাৎই যেন নেটদুনিয়ার নানা পোস্ট দিচ্ছে অন্য ইঙ্গিত। প্রিয় দুই বান্ধীর মধ্যে ধরেছে চিড়। এমনটাই অনুমান করছে মিমি এবং নুসরতের ভক্তরা। একে অপরের ছবিতে কমেন্ট করা, লাইক করা প্রায় বন্ধই করে দিয়েছেন দুই নায়িকা। কিন্তু কিন্তু হঠাৎ এমন কি হলো যা এই দৃঢ় বন্ধুত্বের ভিত নড়িয়ে দিল? এইবার এর কারণ নিজেই জানালেন মিমি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, “এমন অনেক বন্ধু কাছের মানুষ থাকেন যাদের মুখের ওপর সত্যি কথাটা বললে তাদের দোষগুলোকে দেখিয়ে দিলে তারা সেটা সহ্য করতে পারে না।” তার এই উক্তির মধ্যে দিয়ে তিনি যে নুসরাত জাহানের সাথে তার সম্পর্কর বিচ্ছেদের কারণটাকেই তুলে ধরেছেন সেটা ভালোভাবেই বুঝতে পারছেন দর্শকমহল।

