“পুরো প্ল্যানটা ছিল মেঘের দিদির!” সকলের সামনে ময়ূরীর মুখোশ খুলতেই, প্রমাণ নষ্ট করার চেষ্টা তার!

কিছু কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মানুষগুলোরও চরম ক্ষতি করতেও পিছপা হয় না। এই মুহূর্তে ঠিক সেটাই দর্শকদের দেখাচ্ছে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Ichhe Putul)। তবে প্রকৃতির নিয়মে অন্যায় খুব বেশি দিন চাপা থাকেনি। সব সত্যি সবার সামনে এসেছে।
বর্তমান গল্প অনুযায়ী, সত্যের উপর থেকে পর্দা সরাতে প্রমাণ জোগাড় করে প্রেস কনফারেন্সের বেবস্থা করে ফেলে গিনি। সে প্রথমে সবাইকে বলে মেঘ ঠিক কতটা ভালো এবং কতটা সাহসের সাথে সে গিনিকে বাঁচিয়েছিল।
এরপর সেখানে উপস্থিত মিডিয়াকে পুলিশ জানায়, কিভাবে তাদের তদন্ত শুরু হয় এবং সেখান থেকে ঠিক কি কি তথ্য উঠে আসে। তারপর সবার সামনে চালানো হয় সেই ভিডিও ফুটেজ। দেখা যায় রূপ মদ্যপ অবস্থায় সব সত্যি উগড়ে দিচ্ছে।
আরো পড়ুন: মৌমিতার বস্তা পচা প্ল্যানে জল ঢেলে ক্যালেন্ডার শুটে সফল পর্ণা, অনুভবকে নিয়ে পর্ণা সৃজনের সম্পর্কে নতুন ভাঙ্গন ধরাবে ইশা!
রূপ প্রথমে নিজের নোংরামির কথা গর্বের সাথে বলে। যেনো খুব মহান কাজ করেছে সে, এমন ভঙ্গিতে নিজের করা প্রতিটি অন্যায়ের বর্ণনা দেয়। তার পর ময়ূরীর কথা বলা শুরু করে সে। আর এখান থেকেই ময়ূরী শান্ত থাকতে পারে না। সব ধরা পড়ে যাচ্ছে দেখে পাগলের মত অবস্থা হয়ে যায় তার।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ভিডিও ফুটেজে রূপ দিব্যেন্দুকে বলছে, “এই গোটা প্ল্যানটা করেছিল ময়ূরী। ও আমার সব সময়ের ক্রাইম পার্টনার।” ব্যাস আর সহ্য করতে না পেরে পেনড্রাইভটা ল্যাপটপ থেকে বের করে মাটিতে ফেলে দেয় ময়ূরী। কিন্তু এইভাবে কি নিজের দোষ গুলো লুকাতে পারবে সে?

