‘আমার থেকে আরও দূরে চলে গেল…মনে পড়ে না কবে অমন কেঁদেছিলাম’, প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়!

আবারো দুঃসংবাদ নেমে এলো জনপ্রিয় অভিনেতা পরিচালকের (Actor) জীবনে। চলতি বছরে একের পর এক খারাপ খবর লেগেই রয়েছে। বছরের শুরু থেকেই অনেক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর মৃত্যু সংবাদ পাওয়া গেছে, অনেকের জীবনেই নেমে এসেছে বড় দুর্ঘটনা। এবারে সেরকমই জনপ্রিয় পরিচালকের জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথা জানা গিয়েছে। পরিচালক হারালেন নিজের প্রিয়জনকে।

কেউ ভাবতেই পারেননি পরিচালকের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে। পরিচালকের ভক্তরা তো এখনো মানতে পারছেন না এই ঘটনার কথা। জনপ্রিয় পরিচালক টলিউডের প্রথম সারিতেই রয়েছেন। এবারে নিজের প্রিয়জনকে হারিয়ে তার স্মৃতি চারণ করে কান্নায় ভেঙে পড়লেন।

actor

প্রিয়জনকে হারালেন জনপ্রিয় পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বিশেষ একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। অভিনেতা লেখেন ‘চার বছর কেটে গিয়েছে। এই দিনে সাড়ে ১৩ বছরের জেট আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি শহরে ছিলাম না। বেনারসে শুটিং করছিলাম। সকালেই শুটিং করার সময় ফোন পেয়েছিলাম ওর চলে যাওয়ার। মনে পড়ে না কবে ওরকম ছোটবেলার মতো কেঁদেছিলাম! বেনারসের একটা অতি সরু গলির লাগোয়া মন্দিরের সিঁড়িতে বসে ছিলাম হতবুদ্ধি হয়ে! পুরো ইউনিট গলির অন্য একটা বাঁকে চুপ করে অপেক্ষা করে থাকল। তারপর শেষ করলাম শুটিং।’

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! অভিনেতার জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা! গৃহপ্রবেশকে কি বিদায় জানাতে চলেছেন সুস্মিত মুখার্জি?

উনি আরও বলেন ‘বিকেলে সূর্যাস্তের ঠিক আগে কলকাতা ফেরার পালা। নৌকো নিয়ে অন্য একটা ঘাটে যাওয়া, তারপর সেখান থেকে এয়ারপোর্ট। নৌকোতে সবাই আমরা চুপ করে বসে। একটা চ্যাপটা শালপাতার থালায় জেটের ছবি, ফুল, আর প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিলাম বেনারসের গঙ্গায়! সূর্য ডুবছে বলে আকাশের রং প্রদীপের শিখার মতো। আমার নৌকো বাড়ি ফিরছে, আর উল্টো স্রোতের টানে আমাদের আদরের জেট ফুলের ভেলায় ভাসতে ভাসতে প্রদীপটা নিয়ে ক্রমশ আমার থেকে দূরে, আরও দূরে চলে গেল!’

জেট ছিল কৌশিক গঙ্গোপাধ্যায় এর পোষ্য কুকুর। চার বছর আগে সন্তানতুল্য পোষ্যকে হারানোর কষ্টে আজও চোখে জল আসে তাঁর। আরও বেশি যন্ত্রণা হয়, প্রাণের চেয়ে প্রিয় পোষ্যকে শেষবারের মতো দেখতে পারেননি। মৃত্যুকালে কৌশিকের প্রিয় পোষ্য জেট-এর বয়স হয়েছিল ১৩ বছর। আজ থেকে চার বছর আগে ৬ মার্চ সকলকে ছেড়ে চলে যায় জেট।

Back to top button