অন্নদাতা মেয়ের মুখ থেকে অন্ন কেড়ে, ক্রিমিনাল মেয়েকে বুকে জড়িয়ে সেরা মা নাকি নন্দিতা! জি বাংলার এই বিরক্তিকর সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শক!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।

আর ধারাবাহিকের পাশাপাশি বিনোদনের আরেকটা অংশ হলো রিয়েলিটি শো এবং অ্যাওয়ার্ড শো। বিভিন্ন চ্যানেলে তাদের বাৎসরিক অ্যাওয়ার্ড শো হয়ে থাকে বছরের কোন একটা নির্দিষ্ট সময়। যেমন স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো ইত্যাদি। গতকালই জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হলো সোনার সংসার অ্যাওয়ার্ড শো।

সেখানেই বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত অভিনেতা অভিনেত্রীরা প্রিয় মেয়ে, বৌমা, ছেলে, বর ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে। তেমনই প্রিয় মায়ের বিভাগের পুরস্কার পেয়েছেন মিঠিঝোরা ধারাবাহিকে রাইয়ের মা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে মিঠিঝোরা অন্যতম। তবে সেরা মায়ের অ্যাওয়ার্ড রাইয়ের মা পাবে সেটা কেউই আশা করেননি।

আসলে ধারাবাহিকের শুরুর থেকেই তিনি বেশিরভাগ সময়ই নিজের বড় মেয়ে রাইকে ভুল বুঝেছে, তাকে অপমান করেছে হেলাফেলা করেছে, প্রয়োজনে ব্যবহার করেছে। তাই জন্য সেরা মা হিসেবে রাইয়ের মাকে একেবারে মানতে নারাজ দর্শক। অনেকেই এই বিষয়টা নিয়ে ট্রোল, সমালোচনা করছেন।

আরও পড়ুনঃ জি বাংলার সোনার সংসারে অনুপস্থিত পারমিতা! অ্যাওয়ার্ড শো থেকে বাদ পড়লেন কৌশাম্বি! কেনো ডাকা হলো না অভিনেত্রীকে?

একজন মায়ের চরিত্র যেমন হওয়া উচিত রাইয়ের মা একেবারে সেরকম না। তিনি নিজের মেজো মেয়ে নীলুকে বারবার নিজের কাছে টেনে নিয়েছে। নীলু অন্যায় করেছে জেনেও তাকে ক্ষমা করেছে বারবার আর যেই রাই কিনা সংসারের জন্য সবটা উজাড় করে দিয়েছে তাকেই দূরে সরিয়ে দিয়েছে বারবার। জি বাংলার এই সিদ্ধান্তে তাই একেবারে খুশি নয় দর্শক।

Back to top button