পর্ণার কাণ্ড দেখে একেবারে কুপোকাত কৃষ্ণা! সুইটির বদমাইশির প্রকৃত জবাব দিল অখিলেশ!

এই মুহূর্তে একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকটি। সেই শুরুর দিন থেকেই দর্শকদের মাতিয়ে রেখেছে এই ধারাবাহিক। একবারের জন্যেও একঘেয়েমীর শিকার হতে দেয়নি ভক্তদের। আর এটাই এই ধারাবাহিকের ইউএসপি। বর্তমানে প্রথম স্থানে না থাকতে পারলেও টিআরপি তালিকায় এক থেকে পাঁচের মধ্যেই অবস্থান করছে এই ধারাবাহিক।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা অনেক বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। যার পর সে বিগত ১০ বছরের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তাই বর্তমানে সৃজন এবং গোটা দত্ত পরিবার চেষ্টা করছে তাদের বাড়ির বউকে আবার সেই হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে দেওয়ার। কিন্তু এখানে বার বার বাধার সৃষ্টি করছে সুইটি। কৃষ্ণাও নিজের দায়িত্ব পালনে অক্ষম।
নিম ফুলের মধু আজকের পর্ব ২০ মে (Neem Phuler Modhu Today Episode 20 may)
নিজের ভুল স্বীকার করলো কৃষ্ণা
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণাকে রাগিয়ে দিয়ে মোটেই ঠিক কাজ করেনি কৃষ্ণা। গোটা দত্ত বাড়ি খুব খুশি হয়ে গিয়েছে নায়িকার তার কেটে যাওয়ায়। কৃষ্ণার এই কাজে বিরক্ত হওয়ার পাশাপাশি তারা বেশ আনন্দ পেয়েছে কারণ অনেকদিন পর তারা সেই আগের পুরনো পর্ণাকে ফিরে পেয়েছে। কিছুক্ষণ পরেই একেবারে দমকল নিয়ে হাজির হয় পর্ণা। যা দেখে চোখ কপালে ওঠে গোটা পাড়ার।
গোটা বাড়ি শুদ্ধ করবে পর্ণা। সবে দেয়ালে জল দেওয়া শুরু হয়েছে এমন সময় এগিয়ে আসে কৃষ্ণা। সে একেবারে নরম স্বরে বাবা বাছা করে নিজের ভুল স্বীকার করে। পর্ণা শান্ত হওয়ার পর নিজের ঘরে চলে যায়। তারপর তার বেশ আফসোস হয় কারণ তার কেটে গেলে সে কি করে তার কোন ঠিক ঠিকানা থাকে না। ঠিক সেই সময় ঘরে আসে সৃজন। সে পর্ণাকে বলে, পর্ণা যা করেছে একদম ঠিক করেছে। এসব না করলে কুসংস্কার ভাঙ্গা যায় না।
আরও পড়ুন: বুদ্ধি করে মায়ের সমস্ত শাড়ি গয়না দিব্যার থেকে হাতিয়ে নিল কাঁকন! উৎসবের প্রাণ বাঁচালো জগদ্ধাত্রী!
সুইটিকে জব্দ করল জেঠু
সুইটি যখনই জানতে পারে সৃজন পর্ণার ঘরে গিয়েছে, তখনই সে শয়তানি করে সৃজনকে ডাকতে ডাকতে পর্ণার ঘরের দিকে পা বাড়ায়। তখনই তাকে চেপে ধরে জেঠু। অখিলেশ, পিকলু, বর্ষা রুচিরা এমনকি পুঁটি অবধি তাকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ে। কারণ পর্ণার আর কোন ক্ষতি হোক সেটা তারা চায় না। এদিকে কৃষ্ণা সুইটিকে সাহায্য করতে গিয়ে নিজে উল্টে পড়ে। তখন তারা দুজনেই চিৎকার করে সৃজনকে ডাকতে থাকে। কিন্তু সৃজন কোন উত্তর দিতে চায় না।

