সবকটা শাশুড়ি কুচুটে! চিরসখা হোক বা মিঠিঝোরা, লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে শাশুড়ি মানেই জল্লা’দ! সমালোচনায় মুখর সমাজ মাধ্যম!

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay), এই নামটা সকল ধারাবাহিক (Bengali Serial) প্রেমীদের কাছে বেশ পরিচিত। দীর্ঘদিন ধরে ধারাবাহিক জগতে লেখিকার লেখার সমস্ত অসাধারণ গল্প আমরা টেলিভিশনের পর্দায় দেখে আসছি। একজন লেখিকা হওয়ার পাশাপাশি লীনা গাঙ্গুলি একজন প্রযোজকও বটে। নিজের একাধিক ধারাবাহিক প্রযোজনার কাছে যুক্ত ছিলেন তিনি।

বিন্নি ধানের খই, সাত পাকে বাঁধা, কেয়া পাতার নৌকো, ইষ্টিকুটুম, জল নূপুর, হিয়ার মাঝে, ইচ্ছেনদী, কুসুম দোলা, অন্দরমহল, ফাগুন বউ, নকশি কাঁথার মতো একাধিক ধারাবাহিকের রচয়িতা তিনি। বর্তমান সময়ে তার লেখা ধারাবাহিক চিরসখা বেশ জনপ্রিয়তা পাচ্ছে। লেখিকার লিখিত সবকটি ধারাবাহিকই দর্শক মহলে দর্শকদের মনে বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে বারবার। কারণ আর পাঁচটা ধারাবাহিককে তুলনায় লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকের গল্প সবসময় আলাদা ছিল।

তবে লেখিকার গল্পে একটা জিনিস সব সময় কমন দেখা গিয়েছে। লেখিকার ধারাবাহিকের গল্পে শাশুড়িরা বরাবরই কুচুটে হয়। সেই প্রমাণ বার বার পেয়েছেন দর্শক। সে শ্রীময়ী ধারাবাহিকের শ্রীময়ীর শাশুড়ি হোক বা বর্তমান সময় চিরসখা ধারাবাহিকে কমলিনী শাশুড়ি। লীনা গাঙ্গুলির ধারাবাহিকে শাশুড়িরা যেন সব সময় কুচুটে হয়।

অন্যান্য ধারাবাহিকে যেমন শাশুড়িরা নিজেদের ভুল বুঝতে পেরে সব সময় ক্ষমা চেয়েছেন। বৌমাদের কাছে নিজেদের মাথা নত করেছে। লীনা গাঙ্গুলির ধারাবাহিকে কিন্তু এমনটা খুবই কম দেখা যায়। বর্তমানে যেমন চিরসখা ধারাবাহিকের প্রথম দিকে শাশুড়ি কমলিনীর সাথে ভালো ব্যবহার করেছে ঠিকই যদিও সেটা নিজের স্বার্থে, কিন্তু এখন তো তার ছেলে ফিরে আসার পর পুরোপুরি বদলে গিয়েছেন। এতদিন যে বৌমা তার সেবা করলো তার পাশে থাকলো সে সব ভুলে গেছেন তিনি।

আরও পড়ুনঃ কেটে গেছে অনেকগুলো মাস, সমাজমাধ্যম তথা অভিনয় জগৎ থেকে উধাও মিঠাই! এই অন্তর্ধানের কারণ কি? ফাঁ’স করলেন সৌমিতৃষা!

শ্রীময়ী ধারাবাহিক, কার কাছে কেউ মনের কথা ধারাবাহিকেও শাশুড়িরা ছিল মহা কুচুটে। বৌমাদের ভালো কিছুই সহ্য করতে পারতেন না তারা। আর এই নিয়ে দর্শকরা ট্রোল করছেন লেখিকাকে। সব শাশুড়িরা যে লীনা গাঙ্গুলির ধারাবাহিকের মত হয় না সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোরদার সমালোচনা হচ্ছে বর্তমানে।

Back to top button