টিআরপি কমতেই সন্ধ্যাতারা ছেড়ে দিলেন প্রধান নায়ক নায়িকা! দুঃখের সুর দর্শক মহলে

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যাতারা (SandhyaTara)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্বেষা হাজরা। নায়ক হিসেবে রয়েছেন নবাগত অভিনেতা সৌরজিত ব্যানার্জি। দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন অমৃতা দেবনাথ।
খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে সন্ধ্যা তারা। ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল একেবারে অন্যরকমের গল্প নিয়ে। এক বোনের প্রতি আরেক বোনের অগাধ ভালোবাসার গল্প ছিল এই মেগায়। এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। প্রথমে তারা সন্ধ্যার জন্য আত্মত্যাগ করেছিল। এইবার সন্ধ্যার পালা।
কিছুদিন আগেই অভিনেতা রাজা ঘোষের এন্ট্রি নেওয়ার কথা ছিল এই ধারাবাহিকে। কিন্তু পরবর্তীতে নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের জানান সন্ধ্যা তারায় আসছেন না তিনি। বদলে শমীক চক্রবর্তী এন্ট্রি নিয়েছেন সন্ধ্যাতারায়। অঙ্কন চরিত্রে প্রবেশ করছেন তিনি।
কিন্তু এই ধারাবাহিকটি টিআরপিতে প্রথম থেকেই তেমন একটা সাফল্য দিতে পারেনি। সেখান থেকেই দর্শকরা বুঝতে পারছিলেন যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে এই ধারাবাহিক। আর এইবার ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন ধারাবাহিকের প্রধান নায়ক নায়িকা।

আরও পড়ুনঃ ময়ূরীর নতুন প্ল্যান! মেঘের কেবিনেই মাকে ইমোশনাল ব্ল্যাকমেল! কোর্টের কথা তুলেই মেঘকে আরও অসুস্থ করল সে!

জানা যাচ্ছে চিনি ধারাবাহিকে চলে যাচ্ছে সন্ধ্যা তারা ধারাবাহিকের একজন অভিনেতা এবং একজন অভিনেত্রী। এই ধারাবাহিকটি ছেড়ে দিচ্ছেন অভিনেতা সৌরভ চ্যাটার্জী এবং চৈতালি চক্রবর্তী। দুজনেই ধূসর চরিত্রে অভিনয় করছিলেন এই ধারাবাহিকে এবার থেকে চিনি ধারাবাহিকে দেখা যাবে তাদের।

