মেঘার নতুন ষড়’যন্ত্রে ঘাত’ক মোড়! নেশার ঘোরে ফাঁস হলো কুসুমের পরিচয়, কুসুম-আয়ুষ্মানের সম্পর্ক বিপদে!

নেশার ঘোরে ভয়ংকর ভুল? মেঘার সামনে নিজেকে আয়ুষের স্ত্রী বলে বসবে কুসুম!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুম এখন নতুন মোড়ে আরও জমে উঠেছে। দর্শকের সামনে ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে মেঘার আসল রূপ। দেবলীনাদের সঙ্গে তার যোগসূত্রের কথাও এখন আর অজানা নয়। যদিও আয়ুষ্মানের পরিবার এখনও মেঘার সত্যি পরিচয় বুঝতে পারেনি, তবে কুসুমের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।

মেঘার আসল লক্ষ্য একটাই, কুসুম ও আয়ুষকে একসঙ্গে শেষ করে দেওয়া। সেই পরিকল্পনা অনুযায়ী সে একের পর এক চাল দিচ্ছে। ইতিমধ্যেই আয়ুষ্মানের মা ইন্দ্রাণীর মন জয় করে নিয়েছে মেঘা। বড় ছেলে আয়ুষের স্ত্রী হিসেবে ইন্দ্রাণীর পছন্দ এখন মেঘাকেই, আর এই বিষয়টি কুসুমকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছে।

কুসুমের মনখারাপ মেঘার চোখ এড়ায় না। বন্ধুত্বের ভান করে সে কুসুমের আরও কাছে আসে। একদিন কুসুমকে একটি জুস খেতে দেয় মেঘা, যার মধ্যে এমন কিছু মেশানো ছিল যে খাওয়ার পর কুসুম নেশার ঘোরে চলে যায়। সেই অবস্থাতেই কুসুম নিজের গোপন সত্য ফাঁস করে দেয়।

নেশার ঘোরে কুসুম মেঘাকে নিজের হাতে থাকা নোয়া দেখিয়ে জানায়, তার সঙ্গে আয়ুষ্মানের বিয়ে হয়ে গেছে বলেই সে সবসময় এটি পরে থাকে। এই কথা শুনে মেঘা হতবাক হয়ে যায়। এতদিন যে সত্যিটা কুসুম লুকিয়ে রেখেছিল, তা কি এইভাবেই প্রকাশ্যে চলে গেল? এবার এই তথ্যকে ব্যবহার করে মেঘা কী নতুন ষড়যন্ত্র করবে, তাই নিয়েই বাড়ছে উত্তেজনা।

আরও পড়ুনঃ “তোর মায়ের বয়ফ্রেন্ড আছে, শুটিংয়ে আনেনা কেন?” মাকে নিয়ে দেবের আপত্তিকর প্রশ্নে প্রচন্ড বিরক্ত ক্ষুদে সহ-অভিনেত্রী অনুমেঘা? “এটিই কি মেগাস্টারের শালীনতা?” “শিশুর সামনে মায়ের ব্যক্তিগত বিষয়ে উ’স্কানিমূলক কথা অনৈতিক”, তীব্র প্রতিক্রিয়া নেটিজেনদের!

অন্যদিকে কুসুম নিজেকে আয়ুষ্মানের স্ত্রী ভাবলেও আয়ুষ এই সম্পর্ককে এখনও বিজ্ঞাপনের শুটিং হিসেবেই দেখে। ইন্দ্রাণীও মেঘার আচরণে মুগ্ধ হয়ে তাকে পছন্দ করতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে কুসুমের ভবিষ্যৎ কোন পথে যাবে? নেশার ঘোরে বলা কথাই কি তার জীবনে বড় বিপদ ডেকে আনবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

Back to top button