“তোর মায়ের বয়ফ্রেন্ড আছে, শুটিংয়ে আনেনা কেন?” মাকে নিয়ে দেবের আপত্তিকর প্রশ্নে প্রচন্ড বিরক্ত ক্ষুদে সহ-অভিনেত্রী অনুমেঘা? “এটিই কি মেগাস্টারের শালীনতা?” “শিশুর সামনে মায়ের ব্যক্তিগত বিষয়ে উ’স্কানিমূলক কথা অনৈতিক”, তীব্র প্রতিক্রিয়া নেটিজেনদের!

বর্তমান বাংলা চলচ্চিত্র (Tollywood) এবং টেলিভিশন জগতের (Bengali Television) অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী হলো অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। ছোট পর্দার রিয়ালিটি শো থেকে যাত্রা শুরু করে আজ সে বড় পর্দার এক পরিচিত মুখ। বিশেষ করে সুপারস্টার দেবের সঙ্গে তার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।
অনুমেঘার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মাধ্যমে। সেখানে তার মিষ্টি কথা, সাবলীল অভিব্যক্তি এবং নাচের দক্ষতা বিচারক থেকে শুরু করে সাধারণ দর্শকদের মন জয় করে নেয়। তবে সম্প্রতি দেবের সম্পর্কে এমন এক কথা বললেন ক্ষুদে শিল্পী যা শুনে চমকে উঠেছেন দর্শক মহলের সকলে। একজন এত বড় শিল্পী হয়ে ছোট্ট খুদে শিশুশিল্পীকে এমন প্রশ্ন করেছেন দেব যা শুনে খুশি হননি কেউই।
প্রজাপতি ২ তে অনুমেঘার অভিনয় সত্যি মুগ্ধ করেছে সকলকে। ছবিতে অনুমেঘার সাবলীল অভিনয় এবং দেবের সাথে তার মিষ্টি খুনসুটি দর্শকদের অন্যতম আকর্ষণের জায়গা ছিল। ক্ষুদে শিল্পী হওয়া সত্ত্বেও কঠিন সংলাপ সে খুব সহজে এবং সঠিক ইমোশন দিয়ে বলতে পারে। সোশ্যাল মিডিয়ায় অনুমেঘার জনপ্রিয়তা আকাশচুম্বী। তার বিভিন্ন মজার ভিডিও এবং দেবের সাথে কাটানো মুহূর্তের ছবি প্রায়ই ভাইরাল হয়।
সেরকমই প্রজাপতি প্রমোশনে এসে অনুমেঘার মুখে দেব সম্পর্কে এমন কথা শুনেন দর্শক যা সকলের মনে প্রশ্ন তুলেছে। অনুমেঘাকে জিজ্ঞাসা করা হয় দেবের সঙ্গে শুটিং সেটে তার ঠিক কতটা বন্ধুত্ব হয়েছে দেব তাকে কতটা বিরক্ত করেছে, তখনই অনুমেঘা জানায় দেব শুটিং সেটে বারবার তাকে একই প্রশ্ন করত, তার বয়ফ্রেন্ড আছে কিনা? তার মায়ের বয়ফ্রেন্ড আছে কিনা? যে কোন ছেলে দেখে বলতো ওই দেখ তোর বয়ফ্রেন্ড এসেছে। আর ছোট্ট শিল্পীর মুখে এমন কথা শুনে প্রত্যেকেই অবাক। দেব এত বড় একজন সুপারস্টার হয়ে ছোট্ট শিল্পীকে এই ধরনের প্রশ্ন করছেন তা সত্যি প্রশ্নের মুখে ফেলেছে অভিনেতাকে। এমনকি ছোট্টো অনুমেঘা বেশ বিরক্ত হয়েছে মায়ের নামে এমন কথা শুনে। তারও এই ধরনের প্রশ্ন ভালো লাগেনি, তাই তাকে বলতে শোনা যায় দেব বেশ বিরক্ত করেছে তাকে।
আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পর আবার ফিরছে বহু প্রতীক্ষিত শ্বেতা-রুবেল জুটি! বছরের শুরুতেই ছোটপর্দার দর্শকদের জন্য বড় চমক! আসছে ‘পাওয়ার কাপেলের’ নতুন ধারাবাহিক?
অনুমেঘা অত্যন্ত শিশু সুলভ এবং তার বয়স খুবই কম। এই বয়সে তাকে বয়ফ্রেন্ড সংক্রান্ত প্রশ্ন করা সুস্থ সংস্কৃতির পরিচায়ক নয় বলে অনেকে মনে করেন। অনুমেঘার মাকে জড়িয়ে যে মন্তব্যগুলো করা হয়েছিল, তা অত্যন্ত কুরুচিপূর্ণ বলে নেটিজেনর দাবি করেন বেশ কিছু নেটিজেনরা। সমালোচকদের মতে, একজন সুপারস্টারের কাছ থেকে এ ধরণের কথা শিশুদের মানসিক বিকাশে ভুল বার্তা দিতে পারে। যদিও অভিনেতা হয়তো মজার ছলেই এমন প্রশ্ন করেছেন। তাও অনেক দর্শকের পছন্দ হয়নি এমন আচরণ।

