রোশনাই ধারাবাহিক শুরুর আগেই নায়ক নায়িকার বদল! নতুন নায়ক নায়িকা হিসেবে কাদের চিহ্নিত করলো প্রোডাকশন?

এই মুহূর্তে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেল গুলিতে একের পর এক নতুন নতুন সব গল্পে সমৃদ্ধ বাংলা ধারাবাহিক এসেই চলেছে। বর্তমানে যেহেতু ধারাবাহিকের সবটাই নির্ভর করে টিআরপির ওপর, তাই টিআরপি পড়ে গেলেই সেই ধারাবাহিকটিকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। নতুন পুরনো নির্বিশেষে একাধিক ধারাবাহিক পরপর শেষ করে দিচ্ছে চ্যানেল। আর সেই শূন্যস্থান দখল করছে নতুন ধারাবাহিক।
ইতোমধ্যেই দর্শকদের জানানো হয়েছে খুব তাড়াতাড়ি জলসার পর্দায় (Star Jalsha) আসতে চলেছে একটি হাই বাজেটের ধারাবাহিক। লাভ বিয়ে আজকাল আর পর এটাই হবে জলসার সবথেকে হাই বাজেটের মেগা। দর্শকদের জানানো হয়েছিল এই ধারাবাহিকে দুইজন নায়িকার উপস্থিতি যাবে।
যত দূর জানা যাচ্ছিল এই ধারাবাহিকের মধ্যে দিয়েই টেলিভিশনের পর্দায় ফের দেখা যাবে অভিনেতা শন ব্যানার্জীকে। এই মেগায় যে দুইজন নায়িকাকে দেখানো হবে তার মধ্যে প্রথম নায়িকা হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে এবং দ্বিতীয় নায়িকা হিসেবে দেখা যাবে বিজয়িনী ধারাবাহিকের নায়িকা লেখা চ্যাটার্জীকে।
হঠাৎ শোনা যাচ্ছে নায়ক নায়িকার ভূমিকায় নতুন অভিনেতা অভিনেত্রীদের নিযুক্ত করছে প্রোডাকশন হাউজ। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এখন হঠাৎ কেনো নায়ক নায়িকা বদলের সিদ্ধান্ত নিলো প্রোডাকশন হাউজ? তবে কি পিছিয়ে যাবে সম্প্রচারের তারিখ? না আসল বিষয়টি একটু অন্যরকম। এই ধারাবাহিকে নায়িকার মা বাবার চরিত্রে আনা হচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ “মুম্বাইতে কাজ না করলে কলকাতায় কাজ পাওয়া যায় না…” ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক শাশ্বত চট্টোপাধ্যায়
নায়িকার মায়ের চরিত্রে থাকছে জনপ্রিয় অভিনেত্রী কমলিকা ব্যানার্জি এবং বাবার চরিত্রে থাকছে জনপ্রিয় অভিনেতা কুশল চক্রবর্তী। কমলিকা ব্যানার্জিকে (Kamalika Banerjee) এর আগে ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউসের আরো একটি হিট ধারাবাহিক চোখের তারা তুই-তে দেখা গিয়েছে। অন্যদিকে কুশল চক্রবর্তীকে (Kushal Chakraborty) এর আগে বরণ, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সহ একাধিক ধারাবাহিকে দর্শকরা দেখেছেন।

