জীবনে প্রথমবার পর্ণার পাশে দাঁড়ালো কৃষ্ণা! জু’তো মেরে মৌমিতার শয়তানি বের করে দিল সে!

শুধুমাত্র স্বার্থ রক্ষা করতে মানুষ যে কি কি করতে পারে সেটা হয়তো অনেকেরই জানা রয়েছে। তবে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণার শাশুড়ি মা কৃষ্ণা নিজের সব থেকে অপছন্দের মানুষটির সাথে শুধুমাত্র স্বার্থের খাতিরে হাত মিলিয়ে দর্শকদের প্রমাণ করে দিয়েছেন যে মানুষ চাইলে সত্যিই সব পারে। যত দিন যাচ্ছে আরও বেশি করে জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর কৃষ্ণা হাত মিলিয়ে একসাথে পাড়ার নাচের প্রতিযোগিতায় নাম দিয়েছে। কৃষ্ণাকে এই প্রতিযোগিতা জিততেই হবে। কারণ জিতলেই পাওয়া যাবে ১৫০০০ টাকা সোনার হার হীরের লকেট আর সোনার দুল। তবে এত সহজে নায়িকাকে কিছুতেই জিততে দেবে না দুই কুটনি বুড়ি অর্থাৎ মৌমিতা আর সুইটি। তবে এইবার কৃষ্ণা রয়েছে তার বৌমার পাশে। তাই তাদেরকে হারানো এতটাও সহজ হবে না মৌমিতাদের পক্ষে।

Neem Phuler Modhu tdy epi

নিম ফুলের মধু আজকের পর্ব 3 আগষ্ট (Neem Phuler Modhu Today Episode 3 August)

ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, এক এক করে প্রতিযোগীরা স্টেজে উঠে নাচ করছে। কেউ মাঝপথে নাচ ভুলে যাচ্ছে আবার কেউ অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু নাচ তারা থামাচ্ছে না। এমন সময় নায়িকাকে একটি বাচ্চা ছেলে এসে খবর দেয় পুঁটি নাকি সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছে আর তার পায়ে ভীষণ লেগেছে। পর্ণা কথাটা শোনা মাত্রই তড়িঘড়ি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গিয়ে দেখে কেউ কোথাও নেই দাঁড়িয়ে আছে সুইটি আর মৌমিতা।

মৌমিতাকে উচিত শিক্ষা দিল কৃষ্ণা

মৌমিতা আর সুইটি দুজন মিলে তাড়াতাড়ি নায়িকাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারা বলে, যদি কেউ জানতে পেরে যায় তাহলে জানুক তাদের কিছু যায় আসে না। কারণ তার আগেই সব গিফট তারা নিজের পকেটে ঢুকিয়ে নেবে। এমন সময় সেখানে চলে আসে কৃষ্ণা। সে বলে বাচ্চাটাকে লোভ দেখিয়ে এসে সবটাই জেনে নিয়েছে। তার এত বড় অনিষ্ঠ যারা করতে চেয়েছে তাদেরকে তো এত সহজে ছেড়ে দেবে না সে। এই বলে মৌমিতা আর সুইটির দিকে জুতো ছুড়ে মারে কৃষ্ণা।

আরও পড়ুন: “দিদির শাড়ি নেই!” কালো ক্রপ টপে আগুন ছড়াচ্ছেন সৌমীতৃষা! ট্রোলের ঝড় উঠল নেট দুনিয়ায়

এরপর নিজের বউমার বাঁধন খুলে দেয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মৌমিতা আর সুইটির সামনে গিয়ে পর্ণা বলে, এরকম শয়তানি না করে তারা যেন নিজের দমে এই প্রতিযোগিতা জিতে দেখাতে পারে। এই বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। মৌমিতা আর সুইটি পড়ে যায় মহাবিপদে। কারণ তারা খুব ভালো করেই জানে এই জুটি জিততে চলেছে। পর্ণা আর কৃষ্ণা কি পারবে প্রতিযোগিতায় জিততে? সত্যি হবে মৌমিতার আশঙ্কা? পূরণ হবে কৃষ্ণার আকাঙ্ক্ষা? কি মনে হয় দর্শকদের?

Back to top button