বুদ্ধি করে মায়ের সমস্ত শাড়ি গয়না দিব্যার থেকে হাতিয়ে নিল কাঁকন! উৎসবের প্রাণ বাঁচালো জগদ্ধাত্রী!

রক্ত কথা বলে। জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের অন্যতম চরিত্র হলো কৌশিকী মুখার্জী। গল্প অনুযায়ী এই কৌশিকী বেশ শক্তিশালী এবং বুদ্ধিমতী। তার প্রচেষ্টায় তৈরি হয়েছে মুখার্জীদের সাম্রাজ্য। তার মেয়েও সেই একই রক্তের অধিকারী। তাই মায়ের মতন তারও বুদ্ধি বাকিদের থেকে অনেকটা বেশি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বেশ সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। একদিকে তার শরীরে বেড়ে উঠছে তার প্রথম সন্তান। আর অন্যদিকে এক ভয়ংকর রোগ বাসা বেধেছে তার দেহে। এই দুইদিক সামলে নিজের ডিউটি এবং সংসার সবটাই দেখতে হচ্ছে তাকে। তবে এই অবস্থায় সম্পূর্ণভাবে তার পাশে রয়েছে স্বয়ম্ভু। অন্যদিকে নিজের মা-বাবাকে মিলিয়ে দিতে এবং বাবার দ্বিতীয় বিয়ে আটকাতে প্রাণপণে চেষ্টা করছে কৌশিকীর মেয়ে কাঁকন।
জগদ্ধাত্রী আজকের পর্ব ২০ মে (Jagaddhatri Today Episode 20 may)
উৎসবকে বাঁচালো জগদ্ধাত্রী
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রীকে সাধুদা জানায় আজ উৎসবের ওপর হামলা হতে পারে। তাই ঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়ে উৎসবকে বাঁচায় জগদ্ধাত্রী। কিন্তু এই কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না মেহেন্দি। সে ভাবে জগদ্ধাত্রী এসেছিল উৎসবকে মারতে। তারা যখন সব ঘটনা বাড়ি গিয়ে বলে, বাকিরা বিশ্বাস করলেও রাজনাথ এই কথা বিশ্বাস করতে চায় না।
জগদ্ধাত্রীর প্রতি কৃতজ্ঞ রাজনাথ
এরপর ফোন করা হয় জগদ্ধাত্রীকে। সমস্ত ঘটনাটা জগদ্ধাত্রী খুলে বলে রাজনাথকে। সবটা শুনে রাজনাথ কৃতজ্ঞতা জানায় জগদ্ধাত্রীকে। সত্যি আজ যদি জগদ্ধাত্রী না থাকতো তাহলে উৎসব প্রাণে মারা যেতো। যদিও মেহেন্দি কিছুতেই এই কথাটা বিশ্বাস করতে চায় না কারণ সে জগদ্ধাত্রীকে একেবারে বিশ্বাস করে না। তবে রাজনাথ জানে জগদ্ধাত্রী আইনের পূজারী তাই সে কখনো আইন নিজের হাতে তুলে নেবে না।
আরও পড়ুন: শ্যামলী অনিকেতকে শেষ করে দেওয়ার নির্দেশ দিলো অরুণাভ, সৌনকের ছবি দেখেই চমকে গেলো শ্যামলী!
মায়ের শাড়ি গয়না নিয়ে নিলো কাঁকন
অন্যদিকে মায়ের শাড়ি আর গয়না গুলো দিব্যার কাছ থেকে নেওয়ার ফন্দি বের করে ফেললো কাঁকান। কাঁকনের বুদ্ধিতে সমরেশ ফোন করে দিব্যা সেনকে। সে বলে, কাঁকন নাকি তাদের সাথে থাকতে চায়। আর বিয়েতে নিত কনে সাজতে চায়। তার জন্য সে তার মায়ের শাড়ি গয়না চাইছে। সব শুনে ভীষণ খুশি হয়ে যায় দিব্যা। সে বুঝতে পারে না এটা কাঁকনের একটা চাল।

