বর্ষা, রোহিনী, কৌশিকী না শ্রীতমা, জি বাংলার সেরা ননদের দৌড়ে কে হলেন বিজয়ী?

বাংলা ধারাবাহিক (Bengali Serial) হোক বা বাঙালি পরিবার, ননদ ছাড়া অসম্পূর্ণ। পরিবার হোক বা ধারাবাহিক ননদ বৌদির জুটি একেবারে ফাটাফাটি। খুনসুঁটি, মজা, আবার কখনও ঈর্ষা সব মিলিয়ে পরিবারের এই দুই মহিলা সদস্য ছাড়া সংসার যেন একেবারেই চলে না। বাংলা ধারাবাহিকেও এই ননদের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। শুধুমাত্র বিপদে আপদে নয়, সবসময় তারা দাঁড়িয়েছেন বৌদির পাশে, এমনকি তার জন্য গিয়েছেন পরিবারের বিরুদ্ধেও।
বর্ষা: এই দৌড়ে যার নাম সবার প্রথমেই আসে সে নিম ফুলের মধুর বর্ষা। চলতি সময়ে বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার নিম ফুলের মধু। শুরুর থেকেই ধারাবাহিকটি দর্শকদের নজর কেড়েছিল। তবে ধারাবাহিকের যে চরিত্রটি সবচেয়ে বেশি দর্শকদের নজর কেড়েছে সে হল পর্ণার ননদ বর্ষা। শুরুর থেকেই মা এবং পরিবারের সকলের বিরুদ্ধে গিয়েও বৌদিভাইয়ের পাশে থেকেছে সে। সহ্য করেছে অপমান, অপবাদ লাঞ্ছনা। একের পর এক বিপদেরও সম্মুখীন হয়েছে সে। তবে বৌদির হাত ছাড়েনি কখনও।
রোহিণী: সেরা ননদের তালিকায় উঠে এসেছে শ্যামলীর ননদের নামও অর্থাৎ সকলের প্রিয় রোহিণী। যেভাবে বারবার সে শ্যামলীর পাশে দাঁড়িয়েছে তা নজর কেড়েছে সকলের। এমন মন্দারের মতো একজন গুন্ডাও যখন শ্যামলীর জন্য তাকে তুলে নিয়ে গেল তখনও ভয় পেয়ে দমে যায়নি রোহিণী। বরং স্পষ্ট জানিয়েছে সে শ্যামলীকে কোনভাবেই ডাকবে না। রোহিণীর সাহসিকতা বারবার মন জয় করে নিয়েছে দর্শকদের।
কৌশিকী: প্রিয় ননদের কথা হচ্ছে আর কৌশিকীর কথা হবে না তা তো হতেই পারে না। জগদ্ধাত্রী ধারাবাহিকের কৌশিকী চরিত্রটিও বিপুল জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে। এমনকি অনেক ক্ষেত্রে স্বয়ং জ্যাস সান্যালকেও ছাপিয়ে গেছেন তিনি। পরিস্থিতি যাই আসুক কখনও পিছিয়ে পড়েনি জগদ্ধাত্রীর বড়দি। বরং যখন জগদ্ধাত্রী নিজের দিশাহারা হয়ে পড়েছিলেন তখনও নিজের বিচক্ষণতা, বিচারবুদ্ধি লোভ পায়নি কৌশিকী।
শ্রীতমা: জি বাংলার একসময়কার বেঙ্গল টপার ধারাবাহিক মিঠাইয়ের ননদ ছিলেন শ্রীতমা ওরফে সকলের প্রিয় শ্রী। শান্ত, শিষ্ট হয়েও মিঠাইয়ের জন্য বারবার এগিয়ে এসেছে সিডের এই বোন। প্রয়োজনে লড়াই করেছে দাদার সঙ্গেও। ফলে মিঠাই ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও আজও শ্রীতমার চরিত্রটি দর্শকদের মাঝে একভাবে জগপ্রিয় হয়ে আছে।
আরও পড়ুন: জি বাংলা কাপাচ্ছে ছোট্ট মিহি! এবার অভিনয়ে নামছে ছোট্ট মিহির আসল মা?
সম্প্রতি ফেসবুকে হয়েছিল জি বাংলার সেরা ননদের প্রতিযোগিতা। ভোট পোলের মাধ্যমে জি বাংলার এই চারটি জনপ্রিয় ধারাবাহিকের ননদের নিয়ে একটি প্রতিযোগিতা করেছিলেন এক ধারাবাহিক প্রেমী নেটিজেন। সবশেষে জানা গেছে দর্শকদের বিচারে এই প্রতিযোগিতায় সেরার সেরা ননদ হয়েছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের কৌশিকী। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। আপনাদের কেমন লাগে কৌশিকীকে?

