পাচক মশাইয়ের কাছে ধরা দিল কথা! সত্যিটা জানতে গিয়ে মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল অগ্নি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।
প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। এখন তো আরো জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিটি দর্শকের কাছে। এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। আর আগামী পর্ব গুলি দেখার জন্য ভীষণই উত্তেজিত।

বর্তমানে ধারাবাহিককে দেখানো হচ্ছে, কথা মারা যাওয়ার পর তারই মত অবিকল দেখতে বুলি এসেছে গুহ বাড়িতে। কিন্তু প্রত্যেকেরই বুলিকে দেখে কথার কথা খুব মনে পড়ে। তবে কথা তো মারা গেছে অনেকদিন আগেই। সে কথা মেনে নিয়ে এগিয়ে চলেছে পরিবারের সকলে। অগ্নিভ কথাকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছে। দর্শকদেরও মন খারাপ কথা ফিরে আসে না দেখে। কিন্তু বুলির চালচলন দেখে অগ্নিভর মনে হয়েছে এই হল কথা। তাই সেটাই প্রমাণ করার জন্য মিথ্যা নাটক করে সে।
আরও পড়ুনঃ খুব শীঘ্রই দিদি হতে চলেছে কৃষভি! জামাই ষষ্ঠীর দিনেই সুখবর দিলেন কাঞ্চন শ্রীময়ী?
ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে বুলি যে কথা সেটা তার মুখ থেকে স্বীকার করানোর জন্য একটি পার্টির আয়োজন করে অগ্নিভ। সেখানে সে মিথ্যে মারা যাওয়া নাটক করবে। সেটা দেখেই হয়তো কথা নিজের মুখেই স্বীকার করবে সে বুলি নয়। এই প্ল্যান করে সমস্ত কিছু তৈরি করেছিল অগ্নিভ। কিন্তু তাকে মারার জন্য যে তার প্ল্যানে তাকে ফাঁসানো হবে সেটা সে কল্পনাও করতে পারেনি।
অগ্নিভর প্ল্যান মতো কথার স্মৃতিতে পার্টির আয়োজন হয়, সবাই নাচ গান হৈহুল্লোড় এ মেতে ওঠে। কথার স্মৃতি উদ্দেশ্যেই এই পার্টির আয়োজন করে অগ্নিভ। সেখানেই উপস্থিত থাকে অগ্নিভর শত্রু। ওই বিষ ফুলের ইনজেকশন দিয়ে মেরে ফেলার প্ল্যান করা হয় তাকে। প্ল্যান মত ইনজেকশনের সিরিঞ্জ এসে লাগে অগ্নিভর গায়ে। আর কথা ছুটে এসে অগ্নিভকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, এই স্বীকার করে সে বুলি নয় কথা। অগ্নির মুখ দিয়ে সমানে রক্ত বের হতে থাকে। আর আস্তে আস্তে অগ্নি মৃত্যুর কোলে ঢলে পড়ে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

